জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একার নয়: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একার নয়, এটি বাংলাদেশের আপামর জনগণের আন্দোলন। এ আন্দোলনের চেতনা ধারণ করে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এ জুলাই কারও একার নয়। জুলাই বাংলাদেশের আপামর জনগণের। যার নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সকলেই। তারেক রহমান সবাইকেই কৃতিত্ব দিয়েছেন। জুলাই আন্দোলনের স্পিড আমরা সবাই ধারণ করি। কাজেই গণতন্ত্র যাতে টিকে থাকে, আমরা সে অনুযায়ী কাজ করছি। জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ আহত ও নিহতের পরিবারের সদস্যরা। এসময় আহত এবং নিহতের পরিবারের সদস্যরা তাদের পুনর্বাসন এবং জুলাই বাস্

জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একার নয়: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একার নয়, এটি বাংলাদেশের আপামর জনগণের আন্দোলন। এ আন্দোলনের চেতনা ধারণ করে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এ জুলাই কারও একার নয়। জুলাই বাংলাদেশের আপামর জনগণের। যার নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সকলেই। তারেক রহমান সবাইকেই কৃতিত্ব দিয়েছেন। জুলাই আন্দোলনের স্পিড আমরা সবাই ধারণ করি। কাজেই গণতন্ত্র যাতে টিকে থাকে, আমরা সে অনুযায়ী কাজ করছি।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ আহত ও নিহতের পরিবারের সদস্যরা।

এসময় আহত এবং নিহতের পরিবারের সদস্যরা তাদের পুনর্বাসন এবং জুলাই বাস্তবায়নের দাবি করেন।

আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow