‘জুলাই যোদ্ধা’ তালিকা থেকে আরও ১২ জনের নাম বাতিল

‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২ জনের নাম বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস, ১৯৯৬-এর শিডিউল–১ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এসব নাম বাতিল করা হয়েছে। এর আগে মিথ্যা তথ্য প্রদান এবং একই ব্যক্তির নাম একাধিকবার অন্তর্ভুক্ত থাকার কারণে গত বছর ১২৮ জন ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল করা হয়েছিল। এবার যাদের নাম বাতিল করা হয়েছে, তাদের মধ্যে দিনাজপুর জেলার ৫ জন এবং চাঁদপুর জেলার ৭ জন রয়েছেন।  দিনাজপুরের বাতিলকৃতরা হলেন—তাসফিয়াহ রিফা, মো. আসাদুজ্জামান নূর, মো. সুরুজ মিয়া, মোছা. কহিনুর ও মোছা. সখিনা। চাঁদপুর জেলার বাতিলকৃতরা হলেন—মো. কামরুল হাসান রাব্বি, মো. রায়হান, মো. ইউছুব আলী, নাহিদুল ইসলাম রাতুল, শাহজালাল ও মো. আব্দুল্লাহ আল মামুন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকা যাচাই-বাছাই কার্যক্রম চলমান থাকবে এবং অনিয়ম পাওয়া গেলে ভবিষ্যতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

‘জুলাই যোদ্ধা’ তালিকা থেকে আরও ১২ জনের নাম বাতিল

‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২ জনের নাম বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস, ১৯৯৬-এর শিডিউল–১ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এসব নাম বাতিল করা হয়েছে।

এর আগে মিথ্যা তথ্য প্রদান এবং একই ব্যক্তির নাম একাধিকবার অন্তর্ভুক্ত থাকার কারণে গত বছর ১২৮ জন ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল করা হয়েছিল।

এবার যাদের নাম বাতিল করা হয়েছে, তাদের মধ্যে দিনাজপুর জেলার ৫ জন এবং চাঁদপুর জেলার ৭ জন রয়েছেন। 

দিনাজপুরের বাতিলকৃতরা হলেন—তাসফিয়াহ রিফা, মো. আসাদুজ্জামান নূর, মো. সুরুজ মিয়া, মোছা. কহিনুর ও মোছা. সখিনা। চাঁদপুর জেলার বাতিলকৃতরা হলেন—মো. কামরুল হাসান রাব্বি, মো. রায়হান, মো. ইউছুব আলী, নাহিদুল ইসলাম রাতুল, শাহজালাল ও মো. আব্দুল্লাহ আল মামুন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকা যাচাই-বাছাই কার্যক্রম চলমান থাকবে এবং অনিয়ম পাওয়া গেলে ভবিষ্যতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow