জুলাই শহীদদের গণকবরে এনসিপির দুই নারী এমপির শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এনসিপির সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু। বুধবার (৬ মে) বিকেলে তারা শ্রদ্ধা জানাতে মোহাম্মদপুরের রায়েরবাজারে যান। এসময় তাদের সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, দক্ষিণাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা, কেন্দ্রীয় সদস্য আশরেফা খাতুন। এছাড়া নুসরাত তাবাসসুমের বাবা মো. আবদুল হালিমও উপস্থিত ছিলেন। প্রথমে তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা জানান। এরপরই রায়েরবাজার বধ্যভূমি ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বুধবার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন নুসরাত তাবাসসুম। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে শপথ বাক্য পাঠ করান। আরও পড়ুনএমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুমশপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় নবনির্বাচিত এই সংসদ সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে গত রোববার (৩ মে) সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ সংসদ সদস

জুলাই শহীদদের গণকবরে এনসিপির দুই নারী এমপির শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এনসিপির সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু।

বুধবার (৬ মে) বিকেলে তারা শ্রদ্ধা জানাতে মোহাম্মদপুরের রায়েরবাজারে যান।

এসময় তাদের সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, দক্ষিণাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা, কেন্দ্রীয় সদস্য আশরেফা খাতুন। এছাড়া নুসরাত তাবাসসুমের বাবা মো. আবদুল হালিমও উপস্থিত ছিলেন।

jagonews24

প্রথমে তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা জানান। এরপরই রায়েরবাজার বধ্যভূমি ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বুধবার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন নুসরাত তাবাসসুম। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে শপথ বাক্য পাঠ করান।

আরও পড়ুন
এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় নবনির্বাচিত এই সংসদ সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে গত রোববার (৩ মে) সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ নেন। ওই দিন শপথ নেন ডা. মাহমুদা আলম মিতু।

এনএস/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow