জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে ভাতাভোগী জুলাই শহীদ পরিবার ও আহতের সংখ্যা এক হাজার ৮৫৭ জন বৃদ্ধি করে ১৬ হাজার ৫১৩ জন করার প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেন। আরও পড়ুন বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য সুখবর বাজেটে অর্থমন্ত্রী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের ২০ হাজার টাকা এবং এ, বি ও সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে ২০, ১৫ ও ১০ হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হচ্ছে। আগামী বাজেটে তা অব্যাহত রাখার প্রস্তাব করছি। তবে ভাতাভোগীর সংখ্যা এক হাজার ৮৫৭ জন বৃদ্ধি করে ১৬ হাজার ৫১৩ জন করার প্রস্তাব করছি। এছাড়া জুলাই গণভ্যুত্থানে শহীদ পরিবার ও কর্মক্ষমতা হারানো জুলাইযোদ্ধাদের পরিবারের আবাসনের জন্য চলমান প্রকল্পের অংশ হিসেবে আগামী অর্থবছর ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।’ ইএইচটি/একিউএফ
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।
একই সঙ্গে ভাতাভোগী জুলাই শহীদ পরিবার ও আহতের সংখ্যা এক হাজার ৮৫৭ জন বৃদ্ধি করে ১৬ হাজার ৫১৩ জন করার প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেন।

বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য সুখবর বাজেটে
অর্থমন্ত্রী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের ২০ হাজার টাকা এবং এ, বি ও সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে ২০, ১৫ ও ১০ হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হচ্ছে। আগামী বাজেটে তা অব্যাহত রাখার প্রস্তাব করছি। তবে ভাতাভোগীর সংখ্যা এক হাজার ৮৫৭ জন বৃদ্ধি করে ১৬ হাজার ৫১৩ জন করার প্রস্তাব করছি। এছাড়া জুলাই গণভ্যুত্থানে শহীদ পরিবার ও কর্মক্ষমতা হারানো জুলাইযোদ্ধাদের পরিবারের আবাসনের জন্য চলমান প্রকল্পের অংশ হিসেবে আগামী অর্থবছর ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।’
ইএইচটি/একিউএফ
What's Your Reaction?