জুলাই সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি
সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি যেমন জুলাইয়ের চেতনাকে ধারণ করে, তেমনি তা বাস্তবায়নেও বিশ্বাসী। জুলাই সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনাজপুরের বিরামপুর ঢাকা মোড়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আজ জুলাই জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে সবার উপস্থিত হওয়া উচিত ছিল। যদি আপনারা সত্যিই জুলাইয়ের চেতনাকে ধারণ করেন। আর যদি মুখে চেতনার কথা বলেন, কিন্তু মনে তা ধারণ না করেন, তাহলে আমাদের কিছু বলার নেই।’ তিনি বলেন, জুলাই জাদুঘর কোনো দলের নয়, এটি এদেশের সাধারণ মানুষের। যারা জুলাইয়ের চেতনা ধারণ করেন, তাদের সবারই জুলাই জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকা উচিত ছিল। ড. জাহিদ হোসেন বলেন, অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। কেউ কেউ জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। তিনি বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নে
সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি যেমন জুলাইয়ের চেতনাকে ধারণ করে, তেমনি তা বাস্তবায়নেও বিশ্বাসী। জুলাই সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনাজপুরের বিরামপুর ঢাকা মোড়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আজ জুলাই জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে সবার উপস্থিত হওয়া উচিত ছিল। যদি আপনারা সত্যিই জুলাইয়ের চেতনাকে ধারণ করেন। আর যদি মুখে চেতনার কথা বলেন, কিন্তু মনে তা ধারণ না করেন, তাহলে আমাদের কিছু বলার নেই।’
তিনি বলেন, জুলাই জাদুঘর কোনো দলের নয়, এটি এদেশের সাধারণ মানুষের। যারা জুলাইয়ের চেতনা ধারণ করেন, তাদের সবারই জুলাই জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকা উচিত ছিল।
ড. জাহিদ হোসেন বলেন, অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। কেউ কেউ জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাস করে।
তিনি বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত দেশের বৃহত্তম রাজনৈতিক দল। বর্তমানে এর নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। যারা অপপ্রচার বা গালিগালাজ করে রাজনৈতিক ফায়দা লুটতে চান, তাদের সেই সময় শেষ হয়ে গেছে। নতুন প্রজন্ম গালিগালাজ নয়, কর্মসংস্থান, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, নিরাপদ জীবন ও ব্যবসার অনুকূল পরিবেশ চায়।
মন্ত্রী আরও বলেন, আমরা সবাইকে আহ্বান জানাই, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না। জনগণের ক্ষমতার প্রতি আস্থা রাখুন। ভালো কাজ করলে জনগণই আপনাদের মূল্যায়ন করবে। ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে। কোনো অবস্থাতেই পতিত স্বৈরাচারের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ধৈর্য ধরুন। কেউ গালি দিলেও গালি দেবেন না, কেউ ধাক্কা দিলেও পাল্টা ধাক্কা দেবেন না। মানুষ এসব পছন্দ করে না। সময় হলে জনগণই এর জবাব দেবে।
এর আগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিরামপুর সরকারি কলেজ মাঠ থেকে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মো. মাহাবুর রহমান/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?