জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনও ছাড় দেয়া হবে না: জামায়াত আমির

জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ হুঁশিয়ারি দেন তিনি। জামায়াত আমির বলেন, ‘যে জুলাইয়ের কারণে ২০২৬ এ জাতীয় নির্বাচন হয়েছে সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকলকে সংসদে ভূমিকা রাখা প্রয়োজন। অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে জামায়াত সোচ্চার থাকবে। তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব স্তরের আবর্জনা দূর করা হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে।  গতকাল আমরা দুটো শপথ নিয়েছি। দেশের মানুষের জন্য কাজ করার জন্যই আমাদের শপথ। মিরপুরকে একটি মডেল জনপদ হিসেবে তৈরি করতে চান জামায়াত আমির। এজন্য প্রতিদিন সকালে এলাকায় পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কাজ শুরু করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধীদল হিসেবে আত্মপ্রকাশ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রু

জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনও ছাড় দেয়া হবে না: জামায়াত আমির

জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ হুঁশিয়ারি দেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘যে জুলাইয়ের কারণে ২০২৬ এ জাতীয় নির্বাচন হয়েছে সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকলকে সংসদে ভূমিকা রাখা প্রয়োজন। অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে জামায়াত সোচ্চার থাকবে।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব স্তরের আবর্জনা দূর করা হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে।  গতকাল আমরা দুটো শপথ নিয়েছি। দেশের মানুষের জন্য কাজ করার জন্যই আমাদের শপথ।

মিরপুরকে একটি মডেল জনপদ হিসেবে তৈরি করতে চান জামায়াত আমির। এজন্য প্রতিদিন সকালে এলাকায় পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কাজ শুরু করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধীদল হিসেবে আত্মপ্রকাশ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

দলীয় সূত্র জানায়, সংসদে কার্যকর ও সমন্বিত ভূমিকা রাখার লক্ষ্যেই শীর্ষ নেতৃত্বকে সামনে আনা হয়েছে। ফলে জামায়াতের সর্বোচ্চ নেতা ডা. শফিকুর রহমান সরাসরি সংসদে বিরোধী দলের নেতৃত্ব দেবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow