‘জুলাই সনদ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা আজকে ইফতার মাহফিলে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, একইভাবে সংসদেও ঐক্যবদ্ধভাবে আমরা অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ বাস্তবায়ন করব। জুলাই সনদ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব।  সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির উদ্যোগে বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আজকে যে নির্বাচিত সরকার এসেছে, এ সরকার হাওয়া থেকে আসেনি, কোনো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েও আসেনি। সরকার একটি অন্তর্বর্তী সরকার কর্তৃক আয়োজিত নির্বাচনের মধ্য দিয়ে এসেছে। তাদের বৈধতা হচ্ছে সেই জুলাই গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের বৈধতা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান এবং যেই জুলাই সনদ আদেশ হয়েছে সেই আদেশ। এটা যেন নির্বাচিত সরকার ভুলে না যায়। তিনি আরও বলেন, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন দল। এই যে একটি সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে, এটা সম্ভব হয়েছে আমাদের হাজারো ভাই-বোনের শাহাদাতের মধ্য দিয়ে। তারা রক্ত দিয়েছিল ও জুলাই গণঅভ্যুত্থান হ

‘জুলাই সনদ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা আজকে ইফতার মাহফিলে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, একইভাবে সংসদেও ঐক্যবদ্ধভাবে আমরা অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ বাস্তবায়ন করব। জুলাই সনদ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব। 

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির উদ্যোগে বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আজকে যে নির্বাচিত সরকার এসেছে, এ সরকার হাওয়া থেকে আসেনি, কোনো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েও আসেনি। সরকার একটি অন্তর্বর্তী সরকার কর্তৃক আয়োজিত নির্বাচনের মধ্য দিয়ে এসেছে। তাদের বৈধতা হচ্ছে সেই জুলাই গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের বৈধতা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান এবং যেই জুলাই সনদ আদেশ হয়েছে সেই আদেশ। এটা যেন নির্বাচিত সরকার ভুলে না যায়।

তিনি আরও বলেন, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন দল। এই যে একটি সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে, এটা সম্ভব হয়েছে আমাদের হাজারো ভাই-বোনের শাহাদাতের মধ্য দিয়ে। তারা রক্ত দিয়েছিল ও জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল বলেই এ রাজনৈতিক কর্মসূচি সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow