জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তির চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই সনদে যেসব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে-যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি, নির্বাচনের মাধ্যমে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, তারা নিজেদের নির্বাচনি ইশতেহার অনুযায়ী কাজ করবে। বিষয়টি কেন জানি আমরা অ্যাভোয়েড করে যাচ্ছি। আরও পড়ুন জুলাইয়ের লড়াই এখনও শেষ হয়নি: মাহমুদুর রহমান রোববার (১৯ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা’ এবং ‘ফ্যাসিবাদী শাসনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার অবসান হওয়া উচিত। আলোচনা-আলাপের মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব। তিনি বলেন, এ বিষয়ে সংসদে একটি কমিটি গঠন করা হয়েছে। বিরোধীদলকে ওই কমিটিতে যোগ দিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তির চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, জুলাই সনদে যেসব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে-যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি, নির্বাচনের মাধ্যমে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, তারা নিজেদের নির্বাচনি ইশতেহার অনুযায়ী কাজ করবে। বিষয়টি কেন জানি আমরা অ্যাভোয়েড করে যাচ্ছি।

রোববার (১৯ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা’ এবং ‘ফ্যাসিবাদী শাসনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার অবসান হওয়া উচিত। আলোচনা-আলাপের মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব।

তিনি বলেন, এ বিষয়ে সংসদে একটি কমিটি গঠন করা হয়েছে। বিরোধীদলকে ওই কমিটিতে যোগ দিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জুলাই আন্দোলন নতুন রাষ্ট্র গঠনের যে সুযোগ সৃষ্টি করেছে, তা বাস্তবায়ন করতে হবে। ‘আমাদের আস্থা-বিশ্বাস আছে, আমরা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারবো।

তিনি বলেন, বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সরকার সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছে।

কেএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow