জুলাই সনদ বাস্তবায়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান, বেইমানি বরদাস্ত নয়: হারুন
আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি সকলেই 'হ্যাঁ' তে ভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবং রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বলেছেন, ধানের শীষের জনপ্রিয়তায় গা ভাসিয়ে দিনে ধানের শীষের পক্ষে আর রাতে অন্য প্রার্থীর গুণগান করা এমন লোকদের দল থেকে বের করতে এক মিনিটও ভাবতে হবে না। ধানের শীষের সঙ্গে থাকলে আপনি আমার নেতা আর ধানের শীষের বিপক্ষে গেলে আপনি আমার দলের কেউ নন।যারা এখনও এমন করছেন, তাদের সতর্ক হয়ে যেতে বলা হয়েছে। অন্যথায় যেকোনো একটি পক্ষে জোরালোভাবে থাকার নির্দেশ দিয়ে বলা হয়েছে, দলের সঙ্গে বেইমানি বরদাস্ত করা হবে না।শনিবার দিনব্যাপী পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বিভিন্ন পথসভায় বক্তব্যকালে এসব কথা বলেন হারুন অর রশীদ।নাদুরিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, সাবেক চেয়ার
আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি সকলেই 'হ্যাঁ' তে ভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবং রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বলেছেন, ধানের শীষের জনপ্রিয়তায় গা ভাসিয়ে দিনে ধানের শীষের পক্ষে আর রাতে অন্য প্রার্থীর গুণগান করা এমন লোকদের দল থেকে বের করতে এক মিনিটও ভাবতে হবে না। ধানের শীষের সঙ্গে থাকলে আপনি আমার নেতা আর ধানের শীষের বিপক্ষে গেলে আপনি আমার দলের কেউ নন।
যারা এখনও এমন করছেন, তাদের সতর্ক হয়ে যেতে বলা হয়েছে। অন্যথায় যেকোনো একটি পক্ষে জোরালোভাবে থাকার নির্দেশ দিয়ে বলা হয়েছে, দলের সঙ্গে বেইমানি বরদাস্ত করা হবে না।
শনিবার দিনব্যাপী পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বিভিন্ন পথসভায় বক্তব্যকালে এসব কথা বলেন হারুন অর রশীদ।
নাদুরিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ সুলতান মিয়া, বাবু মিয়াসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
What's Your Reaction?