জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে কারও কোনো ক্ষমা হবে না। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মাগুরার মহম্মদপুরে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদমান আকিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবু আহসান, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার শান্তি কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, জুলাই আন্দো

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে কারও কোনো ক্ষমা হবে না।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মাগুরার মহম্মদপুরে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদমান আকিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবু আহসান, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার শান্তি কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাদের আদর্শ ও চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

মো. মিনারুল ইসলাম জুয়েল/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow