জুলাই হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ছাত্রলীগের দুই নেতা

হবিগঞ্জের মাধবপুরে জুলাইয়ের হত্যা, হামলা, ভাঙচুর ও নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজনকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অব্যাহতি পাওয়া ছাত্রলীগের দুই নেতা- উপজেলা সভাপতি আতাউস সামাদ বাবু ও সাবেক সাধারণ সম্পাদক উজ্জ্বল পাঠান। জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলগড় এলাকায় সংঘটিত ঘটনায় গোলাম মোহাম্মদ চৌধুরী বাদী হয়ে প্রায় অর্ধশতাধিক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় হামলা, ভাঙচুর, নাশকতা এবং গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় পিবিআই তাদেরসহ কয়েকজনকে অব্যাহতি দিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বদরুল হাসান জানান, ‘আইনগত প্রক্রিয়া অনুসরণ করে স্বল্প সময়ে দক্ষতার সঙ্গে তদন্ত সম্পন্ন করা হয়েছে।’ পিবিআই সূত্র জানায়, মাধবপুর থানা থেকে প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় অভিযোগপত্রে দুই নেতার পরিচয় নিশ্চিত করা হয়নি। অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ হয়নি। অব্যাহতি পা

জুলাই হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ছাত্রলীগের দুই নেতা

হবিগঞ্জের মাধবপুরে জুলাইয়ের হত্যা, হামলা, ভাঙচুর ও নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজনকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অব্যাহতি পাওয়া ছাত্রলীগের দুই নেতা- উপজেলা সভাপতি আতাউস সামাদ বাবু ও সাবেক সাধারণ সম্পাদক উজ্জ্বল পাঠান।

জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলগড় এলাকায় সংঘটিত ঘটনায় গোলাম মোহাম্মদ চৌধুরী বাদী হয়ে প্রায় অর্ধশতাধিক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় হামলা, ভাঙচুর, নাশকতা এবং গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়।

তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় পিবিআই তাদেরসহ কয়েকজনকে অব্যাহতি দিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বদরুল হাসান জানান, ‘আইনগত প্রক্রিয়া অনুসরণ করে স্বল্প সময়ে দক্ষতার সঙ্গে তদন্ত সম্পন্ন করা হয়েছে।’

পিবিআই সূত্র জানায়, মাধবপুর থানা থেকে প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় অভিযোগপত্রে দুই নেতার পরিচয় নিশ্চিত করা হয়নি। অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ হয়নি।

অব্যাহতি পাওয়া আওয়ামী লীগের এক নেতা শ্রীধাম দাশগুপ্ত বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত না থাকলেও অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। আমরা নতুন সরকারের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করি।’

বাদী গোলাম মোহাম্মদ চৌধুরী বলেন, ‘পিবিআইয়ের প্রতিবেদনে আমি সন্তুষ্ট। বাকি কথা সরাসরি বলব।’
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow