জেদ্দায় মার্কিন নৌবাহিনীর অবস্থান, প্রস্তুত সৌদি আরব

সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী জেদ্দায় যৌথ সামরিক মহড়া শুরু করেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্লু ডিফেন্ডার ২৬’ নামের এই মহড়া জেদ্দার কিং ফয়সাল নৌঘাঁটিতে অনুষ্ঠিত হচ্ছে। মহড়ার সময়কাল সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই যৌথ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো এবং অভিজ্ঞতা বিনিময় করা। মহড়ায় মাঠপর্যায়ের ও কৌশলগত বিভিন্ন পরিস্থিতির অনুশীলন করা হয়েছে। উভয় বাহিনী উচ্চমানের পেশাদারিত্ব ও যুদ্ধ প্রস্তুতি প্রদর্শন করেছে, যা তাদের যৌথ অভিযানের সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্র নিরাপত্তা জোরদার করার ক্ষমতার প্রতিফলন ঘটিয়েছে। এই মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ছে। গত জানুয়ারিতে ওয়াশিংটনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-সৌদি বিনিয়োগ ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে মোট ২৭০ বিলিয়ন ডলারের

জেদ্দায় মার্কিন নৌবাহিনীর অবস্থান, প্রস্তুত সৌদি আরব

সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী জেদ্দায় যৌথ সামরিক মহড়া শুরু করেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্লু ডিফেন্ডার ২৬’ নামের এই মহড়া জেদ্দার কিং ফয়সাল নৌঘাঁটিতে অনুষ্ঠিত হচ্ছে। মহড়ার সময়কাল সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই যৌথ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো এবং অভিজ্ঞতা বিনিময় করা। মহড়ায় মাঠপর্যায়ের ও কৌশলগত বিভিন্ন পরিস্থিতির অনুশীলন করা হয়েছে। উভয় বাহিনী উচ্চমানের পেশাদারিত্ব ও যুদ্ধ প্রস্তুতি প্রদর্শন করেছে, যা তাদের যৌথ অভিযানের সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্র নিরাপত্তা জোরদার করার ক্ষমতার প্রতিফলন ঘটিয়েছে।

এই মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ছে। গত জানুয়ারিতে ওয়াশিংটনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-সৌদি বিনিয়োগ ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে মোট ২৭০ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সৌদি আরবের পশ্চিম উপকূলে লোহিত সাগরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় এই যৌথ মহড়াকে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সম্পর্কের অংশ হিসেবে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow