জেনেভা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাব, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশাপাশি অভিযানে অংশ নিয়েছে ডগ স্কটও।
সোমবার (১ জুন) বিকাল ৫টায় জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে এ অভিযান শুরু হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
তিনি জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেনেভা ক্যাম্পে র্যাব পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে একটি অভিযান শুরু হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে।
অভিযানে র্যাব পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।