জেবিএস হোল্ডিংস লিমিটেডের ‘জেবিএস টাওয়ার’ স্থাপন

বাংলাদেশের প্রখ্যাত রিয়েল এস্টেট প্রতিষ্ঠান জেবিএস হোল্ডিংস লিমিটেড তাদের নতুন বাণিজ্যিক প্রকল্প ‘জেবিএস টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত প্লট নং ১৬০৬ ও ১৬৬৯, রোড- সোনিয়া সোবহান ৫ম এভিনিউ, ব্লক-আই এ তাদের এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রস্তাবিত ‘জেবিএস টাওয়ার’ হবে ৩টি বেসমেন্টসহ ১৫ তলা একটি আধুনিক ও দৃষ্টিনন্দন বাণিজ্যিক ভবন। উন্নত নকশা ও শক্তিশালী নির্মাণ কাঠামোর পাশাপাশি ভবনটিতে থাকবে আধুনিক সব সুযোগ-সুবিধা, যা ব্যবসা-বাণিজ্যের জন্য একটি মানসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত প্লট মালিকগণ, জেবিএস হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল হক, পাশাপাশি কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।  অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরেকটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাণিজ্যিক প্রকল্পের যাত্রা শুরু করল। জেবিএস হোল্ডিংস লিমিটেড ভবিষ্যতেও মানসম্মত নির্মাণ, আধুনিক নকশা এবং সময়োপযোগী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের রিয়েল এস্টেট খাতে অবদান রেখে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow