জেলগেটে আবারও গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৬
জামিনে কারামুক্তির পর আবারও জেলগেট থেকে গ্রেপ্তার হয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক প্যানেল মেয়র শওকত আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম ও পৌর যুবলীগ নেতা মির্জা তৌহিদুল ইসলাম।
রোববার (৩ মে) সন্ধা ৬টার দিকে জামালপুর জেলা কারাগারের প্রধান ফটক থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন৷
কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।
কারাগার সূত্রে জানা গেছে, বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা ও নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণ করে প্রায় এক মাস ধরে জামালপুর জেলা কারাগারে ছিলেন গ্রেপ্তার আওয়ামী লীগ নেতারা। রোববার আদালত থেকে জামিন পাওয়ার পর জামিনের আদেশ কপি কারাগারে পৌঁছালে তারা কারামুক্ত হোন। এরপর কারাগারের প্রধান ফটক থেকে জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) একটি দল তাদ
জামিনে কারামুক্তির পর আবারও জেলগেট থেকে গ্রেপ্তার হয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক প্যানেল মেয়র শওকত আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম ও পৌর যুবলীগ নেতা মির্জা তৌহিদুল ইসলাম।
রোববার (৩ মে) সন্ধা ৬টার দিকে জামালপুর জেলা কারাগারের প্রধান ফটক থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন৷
কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।
কারাগার সূত্রে জানা গেছে, বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা ও নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণ করে প্রায় এক মাস ধরে জামালপুর জেলা কারাগারে ছিলেন গ্রেপ্তার আওয়ামী লীগ নেতারা। রোববার আদালত থেকে জামিন পাওয়ার পর জামিনের আদেশ কপি কারাগারে পৌঁছালে তারা কারামুক্ত হোন। এরপর কারাগারের প্রধান ফটক থেকে জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) একটি দল তাদের গ্রেপ্তার করে। এ বিষয় গোয়েন্দা পুলিশের ( ডিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের রাতেই জামালপুর সদর থানায় নিয়ে আসা হবে। ডিবি তাদের কোন মামলায় কোন গ্রেপ্তার করেছে বিষয়টি এখনো আমাদের জানা নেই।