জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য, হাওরে তিন হাউজবোটকে জরিমানা
সুনামগঞ্জের তাহিরপুরের সৌন্দর্যময় স্থান টাঙ্গুয়ার হাওরে তিনটি হাউজবোটে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যােগে টাঙ্গুয়ার হাওরের ইসিএ ভুক্ত এলাকায় হাউজবোট প্রবেশ করায় এই জরিমানা করা হয়। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ইসিএ ভুক্ত এলাকায় হাউজবোট প্রবেশ নিষেধসহ ১১ দফার একটি নির্দেশনা জারি করে জেলা প্রশাসন। সেই নির্দেশনা অমান্য করে সোমবার অধিকাংশ হাউসবোট ইসিএ ভুক্ত এলাকায় প্রবেশ করলে জেলা প্রশাসনের উদ্যােগে হাওরে অভিযান পরিচালনা করে তিনটি হাউজবোটে মোবাইল কোর্ট পরিচালনা করে আট হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন শাওন। আরও পড়ুন জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য, টাঙ্গুয়ার হাওরে ৬ হাউজবোটকে জরিমানা তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, জেলা প্রশাসনের উদ্যােগে আজকে টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যেখানে ৩টি হাউসবোট জেলা প্রশাসনের বেধে দেওয়া নির্দেশনা অমান্য করায় তাদের জরিমানা করা হয়েছে। লিপসন আহমেদ/এসজেডএইচ/এএসএম
সুনামগঞ্জের তাহিরপুরের সৌন্দর্যময় স্থান টাঙ্গুয়ার হাওরে তিনটি হাউজবোটে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যােগে টাঙ্গুয়ার হাওরের ইসিএ ভুক্ত এলাকায় হাউজবোট প্রবেশ করায় এই জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ইসিএ ভুক্ত এলাকায় হাউজবোট প্রবেশ নিষেধসহ ১১ দফার একটি নির্দেশনা জারি করে জেলা প্রশাসন। সেই নির্দেশনা অমান্য করে সোমবার অধিকাংশ হাউসবোট ইসিএ ভুক্ত এলাকায় প্রবেশ করলে জেলা প্রশাসনের উদ্যােগে হাওরে অভিযান পরিচালনা করে তিনটি হাউজবোটে মোবাইল কোর্ট পরিচালনা করে আট হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন শাওন।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, জেলা প্রশাসনের উদ্যােগে আজকে টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যেখানে ৩টি হাউসবোট জেলা প্রশাসনের বেধে দেওয়া নির্দেশনা অমান্য করায় তাদের জরিমানা করা হয়েছে।
লিপসন আহমেদ/এসজেডএইচ/এএসএম
What's Your Reaction?
