জেলের জালে ধরা পড়লো ৬ ফুটের অজগর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকেরছড়া বিল থেকে প্রায় ছয় ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া বিলে মাছ ধরার সময় জেলেদের জালে অজগরটি ধরা পড়ে। পরে তারা ভূরুঙ্গামারী থানা পুলিশকে জানান। খবর পেয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনাস্থলে গিয়ে জালে আটকে থাকা অজগরটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীর সহায়তায় সাপটি কুড়িগ্রাম বন বিভাগের কার্যালয়ে পাঠানো হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে। আরও পড়ুন চবি ক্যাম্পাস থেকে ১৫ ফুটের অজগর উদ্ধার ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‌‘কয়েক দিন আগে দুধকুমার নদ দিয়ে উজানের বন্যার পানি নেমে এসেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতের আসাম সীমান্তবর্তী কোনো বনাঞ্চল থেকে বন্যার স্রোতে ভেসে এসে অজগরটি পাইকেরছড়া এলাকার বিলে জেলেদের জালে আটকা পড়ে। খবর পেয়ে সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর ক

জেলের জালে ধরা পড়লো ৬ ফুটের অজগর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকেরছড়া বিল থেকে প্রায় ছয় ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া বিলে মাছ ধরার সময় জেলেদের জালে অজগরটি ধরা পড়ে। পরে তারা ভূরুঙ্গামারী থানা পুলিশকে জানান।

খবর পেয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনাস্থলে গিয়ে জালে আটকে থাকা অজগরটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীর সহায়তায় সাপটি কুড়িগ্রাম বন বিভাগের কার্যালয়ে পাঠানো হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‌‘কয়েক দিন আগে দুধকুমার নদ দিয়ে উজানের বন্যার পানি নেমে এসেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতের আসাম সীমান্তবর্তী কোনো বনাঞ্চল থেকে বন্যার স্রোতে ভেসে এসে অজগরটি পাইকেরছড়া এলাকার বিলে জেলেদের জালে আটকা পড়ে। খবর পেয়ে সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।’

কুড়িগ্রাম সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘অজগরটি আপাতত আমাদের অফিসে রাখা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে রংপুর বিভাগীয় অফিসে হস্তান্তর করা হবে।’

রোকনুজ্জামান মানু/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow