জেলে নিঃস্ব রাজপাল, কঠিন সময়ে তার পাশে সোনু!

৫ কোটি টাকার চেক বাউন্স মামলায় দিল্লির তিহার জেলে আত্মসমর্পণ করেছেন জনপ্রিয় কৌতুকাভিনেতা রাজপাল যাদব। হাতে কানাকড়ি নেই, পাশে নেই কোনো বন্ধু—এমন অসহায় পরিস্থিতিতে বলিউডের ‘মসিহা’ সোনু সুদ বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। তবে একে তিনি কোনোভাবেই ‘দান’ বলতে নারাজ, বরং একে তিনি দেখছেন একজন শিল্পীর প্রতি ‘শ্রদ্ধা’ হিসেবে। ২০১০ সালের এক মামলায় ঋণ পরিশোধ করতে না পেরে আদালতের কাছে আত্মসমর্পণ করেন রাজপাল। আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, “স্যার, আমার এখন কী করা উচিত? আমার কাছে কোনো টাকা নেই। আমি একেবারে একা, কোনো বন্ধু নেই।” রাজপালের এই দুর্দিনে সোনু সুদ তাকে নিজের সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সোনু লেখেন, “রাজপাল যাদব একজন প্রতিভাবান অভিনেতা। খারাপ সময়ের কারণে মানুষ এগোতে পারেন না। তিনি আমার সিনেমায় অভিনয় করবেন।” সোনু আরও স্পষ্ট করেন, “আমরা তাকে কিছু অর্থ দিতে চাই, যা ভবিষ্যতের কাজের পারিশ্রমিক। এটা দান নয়, বরং সম্মান। আমাদের ইন্ডাস্ট্রির একজন সদস্য যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন আমাদের তার পাশে দাঁড়ানো উচিত।” সোনু অন্যান্য প্রযোজক ও পরিচালকদেরও রাজপালের পাশে দাঁড়ানোর আহ্বান জা

জেলে নিঃস্ব রাজপাল, কঠিন সময়ে তার পাশে সোনু!

৫ কোটি টাকার চেক বাউন্স মামলায় দিল্লির তিহার জেলে আত্মসমর্পণ করেছেন জনপ্রিয় কৌতুকাভিনেতা রাজপাল যাদব। হাতে কানাকড়ি নেই, পাশে নেই কোনো বন্ধু—এমন অসহায় পরিস্থিতিতে বলিউডের ‘মসিহা’ সোনু সুদ বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। তবে একে তিনি কোনোভাবেই ‘দান’ বলতে নারাজ, বরং একে তিনি দেখছেন একজন শিল্পীর প্রতি ‘শ্রদ্ধা’ হিসেবে।

২০১০ সালের এক মামলায় ঋণ পরিশোধ করতে না পেরে আদালতের কাছে আত্মসমর্পণ করেন রাজপাল। আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, “স্যার, আমার এখন কী করা উচিত? আমার কাছে কোনো টাকা নেই। আমি একেবারে একা, কোনো বন্ধু নেই।”

রাজপালের এই দুর্দিনে সোনু সুদ তাকে নিজের সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সোনু লেখেন, “রাজপাল যাদব একজন প্রতিভাবান অভিনেতা। খারাপ সময়ের কারণে মানুষ এগোতে পারেন না। তিনি আমার সিনেমায় অভিনয় করবেন।”

সোনু আরও স্পষ্ট করেন, “আমরা তাকে কিছু অর্থ দিতে চাই, যা ভবিষ্যতের কাজের পারিশ্রমিক। এটা দান নয়, বরং সম্মান। আমাদের ইন্ডাস্ট্রির একজন সদস্য যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন আমাদের তার পাশে দাঁড়ানো উচিত।” সোনু অন্যান্য প্রযোজক ও পরিচালকদেরও রাজপালের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow