জেল খাটার পরও ‘মরা মুরগি’ সংরক্ষণের অভিযোগ

মরা মুরগি বিক্রির অভিযোগে একবার জেল খেটেছেন। দিতে হয়েছে জরিমানা। তারপরও নিজেকে শুধরে নেননি। আবারও মরা মুরগি সংরক্ষণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ জুন) পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকায় এমনই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে অনেক মুরগি চার টুকরা করে কেটে কার্টনে রাখা হয়েছে। মুরগিগুলোর ওপর সামান্য বরফ ছিটিয়ে সংরক্ষণ করা হচ্ছিল। এমন সংরক্ষণ পদ্ধতি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ ও উদ্বেগ দেখা দিয়েছে। দোকান মালিক সোহাগের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, মুরগিগুলো আগের দিন জবাই করা হয়েছে। তবে এত পরিমাণ মুরগি কার জন্য প্রস্তুত করা হয়েছে কিংবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্ডার ছিল কি-না, সে বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নোংরা পরিবেশে এভাবে মুরগি সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাদের ধারণা, এসবের মধ্যে মরা মুরগিও থাকতে পারে। বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার বলেন, ‘বিষয়টি জানার পর সেখানে ম্যাজিস্ট্রেট পাঠানোর ব

জেল খাটার পরও ‘মরা মুরগি’ সংরক্ষণের অভিযোগ

মরা মুরগি বিক্রির অভিযোগে একবার জেল খেটেছেন। দিতে হয়েছে জরিমানা। তারপরও নিজেকে শুধরে নেননি। আবারও মরা মুরগি সংরক্ষণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১১ জুন) পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকায় এমনই ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে অনেক মুরগি চার টুকরা করে কেটে কার্টনে রাখা হয়েছে। মুরগিগুলোর ওপর সামান্য বরফ ছিটিয়ে সংরক্ষণ করা হচ্ছিল। এমন সংরক্ষণ পদ্ধতি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ ও উদ্বেগ দেখা দিয়েছে।

দোকান মালিক সোহাগের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, মুরগিগুলো আগের দিন জবাই করা হয়েছে। তবে এত পরিমাণ মুরগি কার জন্য প্রস্তুত করা হয়েছে কিংবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্ডার ছিল কি-না, সে বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নোংরা পরিবেশে এভাবে মুরগি সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাদের ধারণা, এসবের মধ্যে মরা মুরগিও থাকতে পারে। বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার বলেন, ‘বিষয়টি জানার পর সেখানে ম্যাজিস্ট্রেট পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে একই ব্যবসায়ীর বিরুদ্ধে মরা মুরগি বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ হাজার টাকা জরিমানা ও সাত মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মাহমুদ হাসান রায়হান/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow