জোভান-তটিনীকে নিয়ে আসছে ‘তোমার আমার প্রেম’
গল্পটা সম্ভ্রান্ত খন্দকার বাড়ির। যে বাড়িতে এখন আর জৌলুস নেই। বাড়ির দেয়ালে জমেছে শ্যাওলা। বাড়িটির একমাত্র প্রাণ হিসেবে এখনো পুরনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন বৃদ্ধা নূরজাহান বেগম। এমনই এক নিসঙ্গ নারীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ঈদের বিশেষ নাটক ‘তোমার আমার প্রেম’। অর্ক মোস্তফার চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন। নির্মাতা জানান, গল্পটির কেন্দ্রে নূরজাহান বেগম থাকলেও এতে ক্রমশ যুক্ত হতে থাকে তার বংশধররা। নূরজাহান চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। বিভিন্ন চরিত্রে আরও আছেন ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী, ফারিণ খান, সুদীপ প্রমুখ। আরও পড়ুন:‘সোশ্যাল মিডিয়ায় শুধু হুমকি’, রহস্যময় স্ট্যাটাসে যা বললেন ন্যানসি ‘নয়ন ভরা জল’ নজরুলসংগীত গেয়ে ভাইরাল জীর্ণ শাড়ি পরা কে এই লায়লা বাউল প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদের বিশেষ চমক হিসেবে থাকছে ‘তোমার আমার প্রেম’। এটি মুক্তি পাচ্ছে সিএমভি’র ঈদ আয়োজনে। এলআইএ/এমএমএফ
গল্পটা সম্ভ্রান্ত খন্দকার বাড়ির। যে বাড়িতে এখন আর জৌলুস নেই। বাড়ির দেয়ালে জমেছে শ্যাওলা। বাড়িটির একমাত্র প্রাণ হিসেবে এখনো পুরনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন বৃদ্ধা নূরজাহান বেগম।
এমনই এক নিসঙ্গ নারীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ঈদের বিশেষ নাটক ‘তোমার আমার প্রেম’। অর্ক মোস্তফার চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন।
নির্মাতা জানান, গল্পটির কেন্দ্রে নূরজাহান বেগম থাকলেও এতে ক্রমশ যুক্ত হতে থাকে তার বংশধররা। নূরজাহান চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। বিভিন্ন চরিত্রে আরও আছেন ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী, ফারিণ খান, সুদীপ প্রমুখ।
আরও পড়ুন:
‘সোশ্যাল মিডিয়ায় শুধু হুমকি’, রহস্যময় স্ট্যাটাসে যা বললেন ন্যানসি
‘নয়ন ভরা জল’ নজরুলসংগীত গেয়ে ভাইরাল জীর্ণ শাড়ি পরা কে এই লায়লা বাউল
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদের বিশেষ চমক হিসেবে থাকছে ‘তোমার আমার প্রেম’। এটি মুক্তি পাচ্ছে সিএমভি’র ঈদ আয়োজনে।
এলআইএ/এমএমএফ
What's Your Reaction?