জ্বালানির দাম আগামী তিন মাসেও বৃদ্ধি করা হবে না : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয় ইসমাইল জবিউল্লাহ বলেছেন, আমরা সরকারে আসার পর জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়নি, আগামী তিন মাসেও বৃদ্ধি করা হবে না। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১ টায় ফরিদপুরের ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জবিউল্লাহ বলেন, জ্বালানি তেলের সংকট শুধু আমাদের দেশে নয়, এটা বিশ্বব্যাপী কিন্তু আমাদের সরকার জনবান্ধব তাই এই পর্যন্ত মূল্যবৃদ্ধি করা হয়নি, আমাদের সরকার ভর্তুকি দিয়ে চলছে। তিনি বলেন, আমাদের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে, আমাদের পাইপ লাইনে অনেক তেল আসছে। অতএব আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া আছে কোনো মজুতদারি যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে। এ উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ ভর্তুকি দিয়ে হলেও জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখা, কোনোভাবেই অনিয়ম বরদাস্ত করা হবে না। তিন আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে ইশতেহারে যা যা বলেছেন, তিনি তা বাস্তবে কাজ করে দেখিয়েছেন। তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ৩১ দ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয় ইসমাইল জবিউল্লাহ বলেছেন, আমরা সরকারে আসার পর জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়নি, আগামী তিন মাসেও বৃদ্ধি করা হবে না।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১ টায় ফরিদপুরের ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জবিউল্লাহ বলেন, জ্বালানি তেলের সংকট শুধু আমাদের দেশে নয়, এটা বিশ্বব্যাপী কিন্তু আমাদের সরকার জনবান্ধব তাই এই পর্যন্ত মূল্যবৃদ্ধি করা হয়নি, আমাদের সরকার ভর্তুকি দিয়ে চলছে।
তিনি বলেন, আমাদের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে, আমাদের পাইপ লাইনে অনেক তেল আসছে। অতএব আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া আছে কোনো মজুতদারি যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে।
এ উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ ভর্তুকি দিয়ে হলেও জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখা, কোনোভাবেই অনিয়ম বরদাস্ত করা হবে না।
তিন আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে ইশতেহারে যা যা বলেছেন, তিনি তা বাস্তবে কাজ করে দেখিয়েছেন। তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ৩১ দফা বাস্তবায়ন করাই হচ্ছে তার লক্ষ্য। ইতিমধ্যে ইশতেহারের বেশ কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর-৪ আসনের স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বাবুল বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার খাল খননের নামে খালের ঘাস কাটছাঁট করে তামাশা করেছেন, আমাদের এই প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিতে যে কয় টাকা বরাদ্দ হবে একটি টাকাও দুর্নীতি ও অনিয়ম করতে দেওয়া হবে না।
তিনি বলেন, আমাদের সরকার শুধু খাল খনন করবেন না, পাড়ে বৃক্ষরোপণসহ পানিতে মাছ ছাড়ার ব্যবস্থা করবেন। এতে কৃষকের পানির চাহিদা পূরণ হবে। এর মাধ্যমে শহীদ রাষ্ট্রপতির স্বপ্ন পূরণ হবে।
অনুষ্ঠানে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে ও ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদরুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, ফরিদপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহের, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, স্থানীয় ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ মুন্সী সহ আরো অনেকে।
What's Your Reaction?