জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েন
সিলেটের জ্বালানি তেলের ডিপোগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) এক প্লাটুন ও পদ্মা অয়েল পিএলসির ডিপোতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এক প্লাটুন বিজিবি দায়িত্ব পালন শুরু করেন। একইসঙ্গে চোরাচালান ও অবৈধ মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি জানায়, সিলেট ও পার্শ্ববর্তী মৌলভীবাজারসহ দেশের মোট ১৯টি জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েন রয়েছে। প্রতিটি স্থানে একজন কর্মকর্তার নেতৃত্বে সদস্যরা টহল ও সার্বিক তদারকি করছেন। পাশাপাশি যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক। তিনি বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এক প্লাটুন বিজিবি মোতায়েন শুরু করেছি। বিজিবি সদস্যরা ডিপোর অভ্যন্তরীণ ও আশপাশের এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষ
সিলেটের জ্বালানি তেলের ডিপোগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকাল থেকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) এক প্লাটুন ও পদ্মা অয়েল পিএলসির ডিপোতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এক প্লাটুন বিজিবি দায়িত্ব পালন শুরু করেন। একইসঙ্গে চোরাচালান ও অবৈধ মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি জানায়, সিলেট ও পার্শ্ববর্তী মৌলভীবাজারসহ দেশের মোট ১৯টি জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েন রয়েছে। প্রতিটি স্থানে একজন কর্মকর্তার নেতৃত্বে সদস্যরা টহল ও সার্বিক তদারকি করছেন। পাশাপাশি যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক।
তিনি বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এক প্লাটুন বিজিবি মোতায়েন শুরু করেছি। বিজিবি সদস্যরা ডিপোর অভ্যন্তরীণ ও আশপাশের এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ডিপো থেকে চাহিদার অতিরিক্ত তেল সরবরাহ হচ্ছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি অবৈধ মজুদ রোধ ও কৃত্রিম সংকট প্রতিরোধে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার রোধেও বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্তে টহল জোরদার করার পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্ট ও ল্যান্ড কাস্টমস স্টেশনগুলোতে পণ্যবাহী যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।
১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সিলেটের পদ্মা ও মেঘনা ডিপোতে দুই প্লাটুন বিজিবি সদস্য কয়েক দিন ধরেই দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ডিপোর নিরাপত্তার পাশাপাশি সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধেও জোর তৎপরতা চলছে। সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে এবং ইমিগ্রেশন চেকপোস্ট ও ল্যান্ড কাস্টমস স্টেশনে পণ্যবাহী যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।
এ ছাড়া জ্বালানি সংকট নিয়ে গুজব প্রতিরোধ এবং পাম্প পর্যায়ে সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি পেট্রোল পাম্পে তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োগের প্রক্রিয়া চলছে। পাশাপাশি অবৈধ মজুত বা কারসাজির তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে।
What's Your Reaction?