জ্বালানি মূল্যবৃদ্ধিতে আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যে বিক্ষোভের আশঙ্কা

যুক্তরাজ্যে কৃষকরা জ্বালানি মূল্যবৃদ্ধির বিরুদ্ধে নতুন করে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এসব সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের যুদ্ধের প্রভাব এবং বৈশ্বিক সরবরাহ সংকটের কারণে জ্বালানি তেলের দাম প্রতি লিটার প্রায় ২ পাউন্ডে পৌঁছে গেছে। এরই মধ্যে আয়ারল্যান্ডে কৃষি সংগঠনগুলো এই সপ্তাহে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করেছে। ফলে বিভিন্ন এলাকায় ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয় এবং জরুরি বিতরণ ব্যবস্থাতে চাপ পড়ে। ইউরো নিউজের তথ্য মতে, বেলজিয়ামসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে জ্বালানির মূল্য ২ ইউরো হতে পারে। জ্বালানির এমন মূল্য বৃদ্ধিতে বিভিন্ন দেশে বিক্ষোভ প্রতিবাদের আশঙ্কা করা হচ্ছে। দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের কৃষক সংগঠনগুলো আগামী সপ্তাহে বৈঠকে বসে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি নিয়ে আলোচনা করতে যাচ্ছে। একটি সূত্র পত্রিকাটিকে জানায়, আমরা ডিজেলের দাম ২ পাউন্ড প্রতি লিটারে পৌঁছে যেতে দেখেছ-এটি ভয়ের বিষয়। খুব শিগগির মানুষ রাস্তায় নামবে। সূত্রটি আরও বলে, কৃষকেরা সাধারণত প্রতিবাদ

জ্বালানি মূল্যবৃদ্ধিতে আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যে বিক্ষোভের আশঙ্কা

যুক্তরাজ্যে কৃষকরা জ্বালানি মূল্যবৃদ্ধির বিরুদ্ধে নতুন করে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এসব সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের যুদ্ধের প্রভাব এবং বৈশ্বিক সরবরাহ সংকটের কারণে জ্বালানি তেলের দাম প্রতি লিটার প্রায় ২ পাউন্ডে পৌঁছে গেছে।

এরই মধ্যে আয়ারল্যান্ডে কৃষি সংগঠনগুলো এই সপ্তাহে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করেছে। ফলে বিভিন্ন এলাকায় ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয় এবং জরুরি বিতরণ ব্যবস্থাতে চাপ পড়ে।

ইউরো নিউজের তথ্য মতে, বেলজিয়ামসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে জ্বালানির মূল্য ২ ইউরো হতে পারে। জ্বালানির এমন মূল্য বৃদ্ধিতে বিভিন্ন দেশে বিক্ষোভ প্রতিবাদের আশঙ্কা করা হচ্ছে।

দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের কৃষক সংগঠনগুলো আগামী সপ্তাহে বৈঠকে বসে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি নিয়ে আলোচনা করতে যাচ্ছে। একটি সূত্র পত্রিকাটিকে জানায়, আমরা ডিজেলের দাম ২ পাউন্ড প্রতি লিটারে পৌঁছে যেতে দেখেছ-এটি ভয়ের বিষয়। খুব শিগগির মানুষ রাস্তায় নামবে।

সূত্রটি আরও বলে, কৃষকেরা সাধারণত প্রতিবাদে যেতে চান না, কারণ এটি তাদের ব্যস্ত মৌসুম। তবে পূর্ববর্তী কর-বিরোধী আন্দোলনের কারণে সংগঠন ও নেটওয়ার্ক আগে থেকেই তৈরি রয়েছে, যা দ্রুত বড় ধরনের আন্দোলনে রূপ নিতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow