জ্বালানি সাশ্রয়ে নতুন নির্দেশনা দিল মন্ত্রিপরিষদ বিভাগ

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকারি বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার। একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন পরিহারেরও নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি সরকারি কার্যক্রম নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালনা করা জরুরি। এতে আরও উল্লেখ করা হয়, মন্ত্রণালয় ও বিভাগ থেকে আয়োজিত সভা, কর্মশালা ও প্রশিক্ষণে মাঠপর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল মাধ্যমে যুক্ত করতে হবে। বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন না করার ওপর জোর দেওয়া হয়েছে, যাতে যানবাহনের জ্বালানি ব্য

জ্বালানি সাশ্রয়ে নতুন নির্দেশনা দিল মন্ত্রিপরিষদ বিভাগ

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকারি বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার। একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন পরিহারেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি সরকারি কার্যক্রম নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালনা করা জরুরি।

এতে আরও উল্লেখ করা হয়, মন্ত্রণালয় ও বিভাগ থেকে আয়োজিত সভা, কর্মশালা ও প্রশিক্ষণে মাঠপর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল মাধ্যমে যুক্ত করতে হবে। বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন না করার ওপর জোর দেওয়া হয়েছে, যাতে যানবাহনের জ্বালানি ব্যবহার কমানো সম্ভব হয়।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow