জ্যাকলিনের জন্য জেল থেকে হেলিকপ্টার পাঠালেন সুকেশ
আর্থিক প্রতারণার মামলায় কারাগারে থেকেও বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের প্রতি ভালোবাসা কমেনি সুকেশ চন্দ্রশেখরের। এবারের বিশ্ব ভালোবাসা দিবসে কারাবন্দি এই ব্যবসায়ী জ্যাকলিনকে একটি বিলাসবহুল হেলিকপ্টার উপহার দিয়েছেন। সঙ্গে পাঠিয়েছেন আবেগঘন এক প্রেমপত্র। চিঠিতে সুকেশ জ্যাকলিনকে ‘বেবি বম্মা’ সম্বোধন করে নিজের একাকিত্বের কথা জানিয়েছেন। তিনি লেখেন, ‘দীর্ঘদিন তোমাকে না দেখে আমার অবস্থা মরুভূমিতে হারিয়ে যাওয়া মানুষের মতো।’ আইনি জটিলতার কারণে জ্যাকলিনকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, সেজন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘দূরত্ব থাকলেও আমাদের প্রেমই সেতুর মতো কাজ করছে। আমার কারণে তোমাকে এসব সহ্য করতে হচ্ছে, যা তোমার প্রাপ্য ছিল না।’ চিঠিতে তিনি আরও দাবি করেন, জ্যাকলিনের মনের ওপর অন্য কোনো পুরুষের অধিকার নেই। ভালোবাসা দিবসের উপহার হিসেবে পাঠানো কালো রঙের ওই হেলিকপ্টারের গায়ে জ্যাকলিনের নামের আদ্যক্ষর খোদাই করা রয়েছে। সুকেশের দাবি, মুম্বাইয়ের যানজট এড়িয়ে জ্যাকলিন যেন সহজে যাতায়াত করতে পারেন, সেজন্যই বিশেষ এই হেলিকপ্টারটি কেনা। তিনি আরও দাবি করেন, এটি তার ‘কষ্টার্জিত’ অর্থ দিয়ে কেনা, কোনো অপরা
আর্থিক প্রতারণার মামলায় কারাগারে থেকেও বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের প্রতি ভালোবাসা কমেনি সুকেশ চন্দ্রশেখরের। এবারের বিশ্ব ভালোবাসা দিবসে কারাবন্দি এই ব্যবসায়ী জ্যাকলিনকে একটি বিলাসবহুল হেলিকপ্টার উপহার দিয়েছেন। সঙ্গে পাঠিয়েছেন আবেগঘন এক প্রেমপত্র।
চিঠিতে সুকেশ জ্যাকলিনকে ‘বেবি বম্মা’ সম্বোধন করে নিজের একাকিত্বের কথা জানিয়েছেন। তিনি লেখেন, ‘দীর্ঘদিন তোমাকে না দেখে আমার অবস্থা মরুভূমিতে হারিয়ে যাওয়া মানুষের মতো।’ আইনি জটিলতার কারণে জ্যাকলিনকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, সেজন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘দূরত্ব থাকলেও আমাদের প্রেমই সেতুর মতো কাজ করছে। আমার কারণে তোমাকে এসব সহ্য করতে হচ্ছে, যা তোমার প্রাপ্য ছিল না।’ চিঠিতে তিনি আরও দাবি করেন, জ্যাকলিনের মনের ওপর অন্য কোনো পুরুষের অধিকার নেই।
ভালোবাসা দিবসের উপহার হিসেবে পাঠানো কালো রঙের ওই হেলিকপ্টারের গায়ে জ্যাকলিনের নামের আদ্যক্ষর খোদাই করা রয়েছে। সুকেশের দাবি, মুম্বাইয়ের যানজট এড়িয়ে জ্যাকলিন যেন সহজে যাতায়াত করতে পারেন, সেজন্যই বিশেষ এই হেলিকপ্টারটি কেনা। তিনি আরও দাবি করেন, এটি তার ‘কষ্টার্জিত’ অর্থ দিয়ে কেনা, কোনো অপরাধের টাকায় নয়।
এটিই প্রথম নয়, গত বছরের ভালোবাসা দিবসেও জ্যাকলিনকে একটি প্রাইভেট জেট উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সুকেশ। উল্লেখ্য, প্রায় ২০০ কোটি রুপি জালিয়াতির মামলায় দীর্ঘদিন ধরে ভারতের কারাগারে বন্দি রয়েছেন সুকেশ। জ্যাকলিন বারবার প্রেমের সম্পর্ক অস্বীকার করলেও সুকেশ নিয়মিত জেল থেকে তাকে চিঠি ও দামি উপহার পাঠিয়ে আলোচনায় থাকছেন।
What's Your Reaction?