জয়পুরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রায় পহেলা বৈশাখ উদযাপন

বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, মেলা, দেশীয় খেলাধুলা আয়োজনের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হলো জয়পুরহাটে। জেলা প্রশাসনের উদ্যগে আয়োজিত একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে সার্কিট হাউস মাঠে এসে শেষ হয়। এখানে শুরু হয়েছে দুদিন ব্যাপী বৈশাখী মেলা। চিরায়ত গ্রাম বাংলার বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়েছে বৈশাখী মেলায়। এখানে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মীনা মাহমুদা, জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রমূখ।। বিভিন্ন উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করছেন বৈশাখী মেলায়। বর্ণাঢ্য র‍্যালীতে জয়পুরহাট সরকারি কলেজ, মহিলা কলেজ, স্কুল শিক্ষার্থী, সামাজিক - সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন সরকারি - দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহন করেন। সবশেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জয়পুরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রায় পহেলা বৈশাখ উদযাপন

বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, মেলা, দেশীয় খেলাধুলা আয়োজনের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হলো জয়পুরহাটে। জেলা প্রশাসনের উদ্যগে আয়োজিত একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে সার্কিট হাউস মাঠে এসে শেষ হয়।

এখানে শুরু হয়েছে দুদিন ব্যাপী বৈশাখী মেলা। চিরায়ত গ্রাম বাংলার বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়েছে বৈশাখী মেলায়। এখানে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মীনা মাহমুদা, জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রমূখ।। বিভিন্ন উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করছেন বৈশাখী মেলায়।

বর্ণাঢ্য র‍্যালীতে জয়পুরহাট সরকারি কলেজ, মহিলা কলেজ, স্কুল শিক্ষার্থী, সামাজিক - সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন সরকারি - দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহন করেন। সবশেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow