জয়পুরহাটে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল জব্দ, গ্রেফতার ২

জয়পুরহাটের পাঁচবিবিতে ৫০০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর এলাকার কচুবাড়ি ব্রিজ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আইনুল হক (২৩) এবং নীলফামারীর জলঢাকা উপজেলার বালা গ্রাম এলাকার মুকুল মিয়ার ছেলে গোলাম মোস্তফা (২৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রামভদ্রপুর কচুবাড়ি ব্রিজের ওপর অভিযান চালায়। এ সময় একটি অটোরিকশা যোগে যাওয়ার পথে ওই দুই যুবককে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়। তল্লাশিকালে আইনুল হকের শরীরে পলিথিন দিয়ে বিশেষ কায়দায় প্যাঁচানো অবস্থায় ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানা, এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েচে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর হয়েছে। মাহফুজ রহমা

জয়পুরহাটে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল জব্দ, গ্রেফতার ২

জয়পুরহাটের পাঁচবিবিতে ৫০০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর এলাকার কচুবাড়ি ব্রিজ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আইনুল হক (২৩) এবং নীলফামারীর জলঢাকা উপজেলার বালা গ্রাম এলাকার মুকুল মিয়ার ছেলে গোলাম মোস্তফা (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রামভদ্রপুর কচুবাড়ি ব্রিজের ওপর অভিযান চালায়। এ সময় একটি অটোরিকশা যোগে যাওয়ার পথে ওই দুই যুবককে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়। তল্লাশিকালে আইনুল হকের শরীরে পলিথিন দিয়ে বিশেষ কায়দায় প্যাঁচানো অবস্থায় ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানা, এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েচে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর হয়েছে।

মাহফুজ রহমান/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow