জয়পুরহাটে ভিজিএফের চাল বিতরণ, ৪৬২৫ পরিবার পেল সহায়তা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাট পৌরসভার উদ্যোগে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জয়পুরহাট পৌরসভা চত্বরে ৯টি ওয়ার্ডের দরিদ্র, অসহায় ও দুস্থ ৪ হাজার ৬২৫ পরিবারের মাঝে সরকারের বিশেষ বরাদ্দের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায়, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জয়পুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী একে এম তোফাজ্জল হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাশেম এবং উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান। জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায় বলেন, জয়পুরহাট পৌরসভায় এবার ভিজিএফ হিসেবে ৪৬ দশমিক ২৫০ টন চাল বরাদ্দ এসেছে।এই চাল ৪ হাজার ৬২৫টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি করে বিতরণ করা হবে। তিনি আরও বলেন, ২০২৫-২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী ১০ কেজি করে চাল পাচ্ছেন।

জয়পুরহাটে ভিজিএফের চাল বিতরণ, ৪৬২৫ পরিবার পেল সহায়তা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাট পৌরসভার উদ্যোগে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে জয়পুরহাট পৌরসভা চত্বরে ৯টি ওয়ার্ডের দরিদ্র, অসহায় ও দুস্থ ৪ হাজার ৬২৫ পরিবারের মাঝে সরকারের বিশেষ বরাদ্দের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায়, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জয়পুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী একে এম তোফাজ্জল হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাশেম এবং উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান।

জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায় বলেন, জয়পুরহাট পৌরসভায় এবার ভিজিএফ হিসেবে ৪৬ দশমিক ২৫০ টন চাল বরাদ্দ এসেছে।এই চাল ৪ হাজার ৬২৫টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি করে বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, ২০২৫-২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী ১০ কেজি করে চাল পাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow