জয়পুরহাটে সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আটক ১

সারাদেশে যখন শিশুদের ওপর পাশবিকতার খবরে তোলপাড় চলছে, ঠিক সেই সময় জয়পুরহাট শহরের আদর্শ পাড়া এলাকায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। অভিযুক্ত সৎ বাবা লিটনকে আটক করেছে পুলিশ।গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির মা পাশের একটি ছাত্রাবাসে রান্নার কাজ করেন। গত ৭/৮ দিন আগে সকালে মা কাজে চলে গেলে ঘরে একা থাকার সুযোগে রিকশাচালক সৎ বাবা লিটন শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়। পরবর্তীতে গত ১৮ মে (সোমবার) সৎ বাবা আবারও ঘরে ঢুকলে শিশুটি আতঙ্কিত হয়ে দৌড়ে মায়ের কাছে গিয়ে ঘটনাটি খুলে বলে।ভুক্তভোগীর মা জানান, লিটন মাদকাসক্ত এবং ঘটনার প্রতিবাদ করায় তাকেও মারধর করা হয়েছে। এদিকে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও আত্মীয়-স্বজন "সামাজিক সম্মান" ও "মামলার খরচ"-এর ভয় দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং পরিবারটিকে হাসপাতালে যেতে বাধা দেয়। অবশেষে বৃহস্পতিবার (২১ মে) রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট

জয়পুরহাটে সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আটক ১

সারাদেশে যখন শিশুদের ওপর পাশবিকতার খবরে তোলপাড় চলছে, ঠিক সেই সময় জয়পুরহাট শহরের আদর্শ পাড়া এলাকায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। অভিযুক্ত সৎ বাবা লিটনকে আটক করেছে পুলিশ।

গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির মা পাশের একটি ছাত্রাবাসে রান্নার কাজ করেন। গত ৭/৮ দিন আগে সকালে মা কাজে চলে গেলে ঘরে একা থাকার সুযোগে রিকশাচালক সৎ বাবা লিটন শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়। পরবর্তীতে গত ১৮ মে (সোমবার) সৎ বাবা আবারও ঘরে ঢুকলে শিশুটি আতঙ্কিত হয়ে দৌড়ে মায়ের কাছে গিয়ে ঘটনাটি খুলে বলে।

ভুক্তভোগীর মা জানান, লিটন মাদকাসক্ত এবং ঘটনার প্রতিবাদ করায় তাকেও মারধর করা হয়েছে। এদিকে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও আত্মীয়-স্বজন "সামাজিক সম্মান" ও "মামলার খরচ"-এর ভয় দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং পরিবারটিকে হাসপাতালে যেতে বাধা দেয়।

অবশেষে বৃহস্পতিবার (২১ মে) রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক জানান, শিশুটিকে বর্তমানে গাইনি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বৃহস্পতিবার রাতেই পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। জয়পুরহাট সদর থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা হাসপাতাল পরিদর্শন করেছে।

অভিযুক্ত লিটন বর্তমানে থানায় আটক রয়েছে। শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন বলে জানান ওসি নুর আলম। লিটনের মাদক সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow