জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি শুভ ও সাধারণ সম্পাদক শাকিল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২ মে) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক এই কমিটি অনুমোদন দেওয়া হয়। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটি অনুমোদন দেন। নবগঠিত কমিটিতে একেএম গোলাম মাহফুজ শুভকে সভাপতি এবং কেএম শাকিল হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আংশিক কমিটিতে স্থান অন্যান্যরা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি পদে পিয়াস আহমেদ পৃথিবী, সহ-সভাপতি পদে রেজাউল করিম রেজা ও হারুনুর রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাসানুল বান্না হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক পদে রিপন হোসাইন ও ছহরাফ ইসলাম ইমন, সাংগঠনিক সম্পাদক পদে নাঈম ইসলাম। এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি হিসিবে গঠন করবে বলে কেন্দ্রীয় সংসদের নির্দেশেনায় উল্লেখ করা হয়েছে। নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় ছাত্রদলের কিছু নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা জয়পুরহাটে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবেন

জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি শুভ ও সাধারণ সম্পাদক শাকিল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২ মে) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক এই কমিটি অনুমোদন দেওয়া হয়। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটি অনুমোদন দেন।

নবগঠিত কমিটিতে একেএম গোলাম মাহফুজ শুভকে সভাপতি এবং কেএম শাকিল হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

আংশিক কমিটিতে স্থান অন্যান্যরা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি পদে পিয়াস আহমেদ পৃথিবী, সহ-সভাপতি পদে রেজাউল করিম রেজা ও হারুনুর রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাসানুল বান্না হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক পদে রিপন হোসাইন ও ছহরাফ ইসলাম ইমন, সাংগঠনিক সম্পাদক পদে নাঈম ইসলাম।

এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি হিসিবে গঠন করবে বলে কেন্দ্রীয় সংসদের নির্দেশেনায় উল্লেখ করা হয়েছে।

নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় ছাত্রদলের কিছু নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা জয়পুরহাটে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নতুন বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow