জয়পুরহাট-১ আসনে ডা. ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট-২ আসনে আব্দুল বারী বেসরকারিভাবে নির্বাচিত

জয়পুরহাট-১ আসনে মোট ১৫১টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমির ডা. ফজলুর রহমান সাঈদ ১ লাখ ৬৩ হাজার ৮৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান, যিনি পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৩৫ ভোট।অন্যদিকে, জয়পুরহাট-২ আসনে মোট ১০৪ কেন্দ্রের প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে বিএনপির প্রার্থী আবদুল বারী ১ লাখ ৫৭ হাজার ১২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, যিনি পেয়েছেন ৯১ হাজার ১২ ভোট।ভোট গণনা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাত সাড়ে ১১টায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আল মামুন মিয়া। এ সময় সাংবাদিকসহ নির্বাচনে সহযোগিতা করা জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, জয়পুরহাটের দুটি আসনে মোট ভোটার ৮ লাখ ১৭ হাজার ৮৪৬ জন এবং মোট ভোট কেন্দ্র ২৫৫টি। এবার জয়পুরহাটে দুটি সংসদীয় আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ

জয়পুরহাট-১ আসনে ডা. ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট-২ আসনে আব্দুল বারী বেসরকারিভাবে নির্বাচিত

জয়পুরহাট-১ আসনে মোট ১৫১টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমির ডা. ফজলুর রহমান সাঈদ ১ লাখ ৬৩ হাজার ৮৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান, যিনি পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৩৫ ভোট।

অন্যদিকে, জয়পুরহাট-২ আসনে মোট ১০৪ কেন্দ্রের প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে বিএনপির প্রার্থী আবদুল বারী ১ লাখ ৫৭ হাজার ১২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, যিনি পেয়েছেন ৯১ হাজার ১২ ভোট।

ভোট গণনা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাত সাড়ে ১১টায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আল মামুন মিয়া। এ সময় সাংবাদিকসহ নির্বাচনে সহযোগিতা করা জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জয়পুরহাটের দুটি আসনে মোট ভোটার ৮ লাখ ১৭ হাজার ৮৪৬ জন এবং মোট ভোট কেন্দ্র ২৫৫টি। এবার জয়পুরহাটে দুটি সংসদীয় আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে ৫ জন এবং জয়পুরহাট-২ আসনে ২ জন প্রার্থী ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow