জয়বাংলা স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নেত্রকোণার মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর সেতুর একপাশে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার ফেসবুকে স্মৃতিস্তম্ভটিতে আগুন দেয়ার ২৫ সেকেন্ডের একটি ভিডিওর ক্লীপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ক্লিপে দেখা যায়, রাতের আঁধারে স্মৃতিস্তম্ভটিতে কে বা কারা আগুন দিয়েছে এবং অডিও তে শোনা যায় আগুন লাগার পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে যেতে দেখা যায়। এসময় কয়েকজনের এবং অডিও তে শোনা যায়  "শেখ হাসিনা ও জয়বাংলা শ্লোগান" দিচ্ছেন। বুধবার (১০ জুন) সকালে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন লাগানোয় পোড়ার চিহ্ন দেখা যায়। নেত্রকোণা মডেল থানার ওসি মো: আল মামুন সরকার জানান, সকালে ঘটনাস্থল পুলিশ সুপার তরিকুল ইসলামসহ উধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। কেরোসিন দিয়ে আগুন লাগালেও স্মৃতিস্তম্ভটি স্টীলের নির্মিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়নি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানান ওসি।

জয়বাংলা স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নেত্রকোণার মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর সেতুর একপাশে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার ফেসবুকে স্মৃতিস্তম্ভটিতে আগুন দেয়ার ২৫ সেকেন্ডের একটি ভিডিওর ক্লীপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিও ক্লিপে দেখা যায়, রাতের আঁধারে স্মৃতিস্তম্ভটিতে কে বা কারা আগুন দিয়েছে এবং অডিও তে শোনা যায় আগুন লাগার পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে যেতে দেখা যায়। এসময় কয়েকজনের এবং অডিও তে শোনা যায়  "শেখ হাসিনা ও জয়বাংলা শ্লোগান" দিচ্ছেন।

বুধবার (১০ জুন) সকালে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন লাগানোয় পোড়ার চিহ্ন দেখা যায়।

নেত্রকোণা মডেল থানার ওসি মো: আল মামুন সরকার জানান, সকালে ঘটনাস্থল পুলিশ সুপার তরিকুল ইসলামসহ উধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। কেরোসিন দিয়ে আগুন লাগালেও স্মৃতিস্তম্ভটি স্টীলের নির্মিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়নি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানান ওসি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow