জয়ের জন্য লিটন-মোস্তাফিজদের প্রয়োজন ১৪৪ রান

আজ থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিকল্প টুর্নামেন্ট অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। টুর্নামেন্টের প্রথম ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেটের বিনিময়ে ১৪৩ রান তুলেছে দুরন্ত একাদশ। ফলে জিততে হলে লিটন দাসের ধূমকেতু একাদশকে করতে হবে ১৪৪ রান। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ধূমকেতুর অধিনায়ক লিটন দাস। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে আসে ৩১ রান। মাত্র ৬ বলে ১৫ রান করে আউট হন জিসান আলম। পরের উইকেটে নেমে ২১ বলে ১৬ রান করেন আজিজুল হাকিম তামিম। এদিকে ইতিবাচক ব্যাট করছিলেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। কিন্তু ভুল বোঝাবুঝিতে রানআউট হন তিনি। আউট হওয়ার আগে করেন ৩৯ রান। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি আরিফুল ইসলাম। তার ব্যাট থেকে আসে মাত্র ২ রান। ঝড়ো ব্যাটিংয়ের আভাস দিয়েছিলেন দুরন্ত একাদশের অধিনায়ক আকবর আলী। কিন্তু তাকে বেশিক্ষণ টিকতে দেননি রিশাদ হোসেন। রিশাদের বলে লিটনের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ১০ বলে ১৮ রান করেন আকবর। ৯ বলে ১৫ রান করেন এসএম মেহরব। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন ৫, জাওয়াদ আবরার ১০ ও রাকিবুল ০ রান করেন।  ধূমকেতু একাদশের সবচেয়ে

জয়ের জন্য লিটন-মোস্তাফিজদের প্রয়োজন ১৪৪ রান

আজ থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিকল্প টুর্নামেন্ট অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। টুর্নামেন্টের প্রথম ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেটের বিনিময়ে ১৪৩ রান তুলেছে দুরন্ত একাদশ। ফলে জিততে হলে লিটন দাসের ধূমকেতু একাদশকে করতে হবে ১৪৪ রান।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ধূমকেতুর অধিনায়ক লিটন দাস। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে আসে ৩১ রান। মাত্র ৬ বলে ১৫ রান করে আউট হন জিসান আলম। পরের উইকেটে নেমে ২১ বলে ১৬ রান করেন আজিজুল হাকিম তামিম।

এদিকে ইতিবাচক ব্যাট করছিলেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। কিন্তু ভুল বোঝাবুঝিতে রানআউট হন তিনি। আউট হওয়ার আগে করেন ৩৯ রান। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি আরিফুল ইসলাম। তার ব্যাট থেকে আসে মাত্র ২ রান।
ঝড়ো ব্যাটিংয়ের আভাস দিয়েছিলেন দুরন্ত একাদশের অধিনায়ক আকবর আলী। কিন্তু তাকে বেশিক্ষণ টিকতে দেননি রিশাদ হোসেন। রিশাদের বলে লিটনের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ১০ বলে ১৮ রান করেন আকবর। ৯ বলে ১৫ রান করেন এসএম মেহরব। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন ৫, জাওয়াদ আবরার ১০ ও রাকিবুল ০ রান করেন। 

ধূমকেতু একাদশের সবচেয়ে সফল বোলার রিশাদ হোসেন। ৪ ওভার বল করে মাত্র ২২ রানের খরচায় একাই তিনটি উইকেট নেন তিনি। দুটি উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow