জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

মিশরের বিপক্ষে নাটকীয় ৩-২ গোলের জয়ের পর আবেগ ধরে রাখতে পারলেন না আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে টেলিভিশন সাক্ষাৎকারে আসলেও কয়েকটি বাক্যের বেশি বলতে পারেননি তিনি। চোখে তখন স্পষ্ট অশ্রু, কণ্ঠে আবেগের ভার। সাক্ষাৎকারে ম্যাচের অনুভূতি জানতে চাইলে কিছুক্ষণ নীরব থাকার পর স্কালোনি বলেন, ‘আমি চোখ তুলে তাকাতে পারছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি। কী দারুণ একঝাঁক খেলোয়াড়... ব্যস, এটুকুই। আমাকে এখন যেতে হবে।’ এরপরই ক্ষমা চেয়ে সাক্ষাৎকার ছেড়ে চলে যান তিনি। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে মাত্র ১৩ মিনিটের ঝড়ে তিন গোল করে ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। সেই জয়েই নিশ্চিত হয় কোয়ার্টার ফাইনালের টিকিট। এমন লড়াই, বিশ্বাস আর খেলোয়াড়দের অদম্য মানসিকতা স্কালোনিকেও গভীরভাবে নাড়া দেয়। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের সময়ও যাকে এতটা আবেগপ্রবণ দেখা যায়নি, সেই স্কালোনির চোখের জলই যেন বলে দিল—এই জয় তার কাছে কতটা বিশেষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow