জয়ের পর জামায়াত প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

যখন গণতন্ত্র চাপা থাকে, তখন উগ্রবাদী শক্তিগুলোর উত্থান ঘটে৷ তারা মাথাচাড়া দিয়ে ওঠে৷ দেশে জামায়াতে ইসলামীর ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি৷  বিএনপি মহাসচিব বলেন, বিএনপি কখনো জনপ্রিয়তা হারায়নি। কারণ, বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে৷ এটাই তার সবচেয়ে বড় শক্তি৷ বিএনপি সরকারে ছিল, সরকার হিসেবে কাজ করেছে। বিএনপির কথাগুলো যখন গ্রহণ করেছে তখন এমন বিজয় হয়েছে৷  মির্জা ফখরুল বলেন, আমরা সবসময় কমিটমেন্টে অটুট থাকি৷ ফ্যাস্টিটদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে তাদের নিয়ে আমরা নির্বাচন করেছি। তাদের সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করব।  এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow