ঝারঘড়িয়া এলাকা থেকে ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার করেছে র‌্যাব

জয়পুরহাট ক্যাম্পের র‍্যাব সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে পাশের নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঝারঘড়িয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বেশ কিছু ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে। র‍্যাব জানায়, ঝারঘড়িয়া গ্রামের জনৈক মোঃ সম্পদ সরদারের মুদি দোকানের পূর্ব পার্শের গলিতে (চকতারের মোড় থেকে কাশাইল মোড়গামী পাঁকা রাস্তার উত্তর পার্শে) পরিত্যক্ত অবস্থায় ওই মালামাল গুলো উদ্ধার করা হয় । র‍্যাব আরও জানায়, পরিত্যক্ত অবস্থায় ১টি প্লাস্টিকের বস্তার ভেতর কাগজের কার্টুনে থাকা ককটেল ৬টি, পেট্রোলবোমা ৪টি ও বোমা তৈরির কেমিক্যাল পদার্থ ৪০০ গ্রাম উদ্ধার করা করে এবং পরবর্তীতে বোম ডিসপোজাল টিমের সহায়তায় উদ্ধারকৃত আলামত পার্শে সরিষা ক্ষেতে ফাঁকা মাঠে স্থানীয়দের সামনে ধ্বংশ করা হয়। উদ্ধারকৃত আলামত সমূহ ধ্বংশ করার পর বদলগাছী থানায় জিডি করা হয়েছে বলেও জানায় র‍্যাব। কি উদ্দেশ্যে এগুলো রাখা হয়েছে তা স্পষ্ট করে জানাতে পারেনি র‍্যাব।

ঝারঘড়িয়া এলাকা থেকে ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার করেছে র‌্যাব

জয়পুরহাট ক্যাম্পের র‍্যাব সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে পাশের নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঝারঘড়িয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বেশ কিছু ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে।

র‍্যাব জানায়, ঝারঘড়িয়া গ্রামের জনৈক মোঃ সম্পদ সরদারের মুদি দোকানের পূর্ব পার্শের গলিতে (চকতারের মোড় থেকে কাশাইল মোড়গামী পাঁকা রাস্তার উত্তর পার্শে) পরিত্যক্ত অবস্থায় ওই মালামাল গুলো উদ্ধার করা হয় ।

র‍্যাব আরও জানায়, পরিত্যক্ত অবস্থায় ১টি প্লাস্টিকের বস্তার ভেতর কাগজের কার্টুনে থাকা ককটেল ৬টি, পেট্রোলবোমা ৪টি ও বোমা তৈরির কেমিক্যাল পদার্থ ৪০০ গ্রাম উদ্ধার করা করে এবং পরবর্তীতে বোম ডিসপোজাল টিমের সহায়তায় উদ্ধারকৃত আলামত পার্শে সরিষা ক্ষেতে ফাঁকা মাঠে স্থানীয়দের সামনে ধ্বংশ করা হয়।

উদ্ধারকৃত আলামত সমূহ ধ্বংশ করার পর বদলগাছী থানায় জিডি করা হয়েছে বলেও জানায় র‍্যাব। কি উদ্দেশ্যে এগুলো রাখা হয়েছে তা স্পষ্ট করে জানাতে পারেনি র‍্যাব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow