ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলা ও পরবর্তী মামলার ঘটনাকে কেন্দ্র করে ফেসবুক পোস্ট দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সোমবার (২৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে তিনি জানান, ঘটনার সার্বিক বিষয় তুলে ধরতে ঝিনাইদহের পায়রা চত্বরে বিকেল ৫টা ১৫ মিনিটে প্রেস কনফারেন্স করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পোস্টে তিনি লেখেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব তারেক রেজা-সহ ঝিনাইদহ জেলা এনসিপির নেতাকর্মীদের ওপর ২২ মে ছাত্রদলের হামলা এবং ২৩ মে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে ডিবি যুবশক্তির অয়ন রহমান খান ও আশিককে তুলে নিয়ে যায়। প্রথমে ডিবি বিষয়টি অস্বীকার করলেও পরে গতকাল আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর অয়নকে আদালতে সোপর্দ করে। তাকে কোনো আইনজীবী নিতে দেওয়া হয়নি। আজ আশিকের আইনজীবীদেরও আদালত প্রাঙ্গণে প্রবেশে বাধা দেওয়া হয়। তিনি আরও লেখেন সার্বিক বিষয় নিয়ে আমিসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা বিকেল ৫টা ১৫ মিনিটে প্রেস কনফারেন্স করবো। এর আগে ঝিনাইদহে জুমার নামাজ শেষে এনসিপি
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলা ও পরবর্তী মামলার ঘটনাকে কেন্দ্র করে ফেসবুক পোস্ট দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (২৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে তিনি জানান, ঘটনার সার্বিক বিষয় তুলে ধরতে ঝিনাইদহের পায়রা চত্বরে বিকেল ৫টা ১৫ মিনিটে প্রেস কনফারেন্স করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
পোস্টে তিনি লেখেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব তারেক রেজা-সহ ঝিনাইদহ জেলা এনসিপির নেতাকর্মীদের ওপর ২২ মে ছাত্রদলের হামলা এবং ২৩ মে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে ডিবি যুবশক্তির অয়ন রহমান খান ও আশিককে তুলে নিয়ে যায়। প্রথমে ডিবি বিষয়টি অস্বীকার করলেও পরে গতকাল আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর অয়নকে আদালতে সোপর্দ করে। তাকে কোনো আইনজীবী নিতে দেওয়া হয়নি। আজ আশিকের আইনজীবীদেরও আদালত প্রাঙ্গণে প্রবেশে বাধা দেওয়া হয়।
তিনি আরও লেখেন সার্বিক বিষয় নিয়ে আমিসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা বিকেল ৫টা ১৫ মিনিটে প্রেস কনফারেন্স করবো।
এর আগে ঝিনাইদহে জুমার নামাজ শেষে এনসিপি নেতাদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ ও মামলা করে।
What's Your Reaction?