ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের প্রায় ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানানো হয়েছে। যোগদানকারীদের মধ্যে শতাধিক নারীও রয়েছেন। শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার বাঘাডাঙ্গা মহিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগদানকারীরা উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনির হাতে ফুল দিয়ে দলে অন্তর্ভুক্ত হন। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ফুটানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি বলেন, ‘বিএনপির গণমুখী রাজনীতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ বিএনপিতে যোগ দিচ্ছেন। এতে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।’ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সবসময় রাজপথে রয়েছে। সে কারণেই বিভিন্ন দল ও মতের মানুষ বিএনপির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আ

ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের প্রায় ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানানো হয়েছে। যোগদানকারীদের মধ্যে শতাধিক নারীও রয়েছেন।

শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার বাঘাডাঙ্গা মহিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যোগদানকারীরা উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনির হাতে ফুল দিয়ে দলে অন্তর্ভুক্ত হন।

এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ফুটানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী

উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি বলেন, ‘বিএনপির গণমুখী রাজনীতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ বিএনপিতে যোগ দিচ্ছেন। এতে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সবসময় রাজপথে রয়েছে। সে কারণেই বিভিন্ন দল ও মতের মানুষ বিএনপির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছেন।’

ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জানতে চাইলে মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদ জাগো নিউজকে বলেন, ‘আমাদের কোনো নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে, এমন সংবাদ আমরা পাইনি। খোঁজখবর নিয়ে জানতে হবে। তবে একদল থেকে অন্য দলে যে কেউ যোগ দিতেই পারে। এটা স্বাভাবিক বিষয়।’

এম শাহাজান/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow