ঝিনাইদহে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫

ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির দুই পক্ষে সংঘর্ষ ঘটেছে। এসময় ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতিতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।‎‎শুক্রবার (২৯ মে) রাত ৮টার দিকে উপজেলার শেখড়া বাজারে এ ঘটনা ঘটে। ‎আহতরা হলেন শহীদ বিশ্বাস, দানেফ, শাহিন বিশ্বাস, বাবুল বিশ্বাস ও এনামুল বিশ্বাস। ‎স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস সালামের মধ্যে বিরোধ চলে আসছে। এর জেরে রাতে শেখড়া বাজারে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। আহতদের মধ্যে শহীদ বিশ্বাসের অবস্থা গুরুতর হওয়ায় এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বাকিরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।‎‎শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও শৈলকুপা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।‎‎এমএসএইচএন/একিউএফ

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫

ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির দুই পক্ষে সংঘর্ষ ঘটেছে। এসময় ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতিতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।

‎শুক্রবার (২৯ মে) রাত ৮টার দিকে উপজেলার শেখড়া বাজারে এ ঘটনা ঘটে। ‎আহতরা হলেন শহীদ বিশ্বাস, দানেফ, শাহিন বিশ্বাস, বাবুল বিশ্বাস ও এনামুল বিশ্বাস।

‎স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস সালামের মধ্যে বিরোধ চলে আসছে। এর জেরে রাতে শেখড়া বাজারে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

আহতদের মধ্যে শহীদ বিশ্বাসের অবস্থা গুরুতর হওয়ায় এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বাকিরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

‎শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও শৈলকুপা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

‎এমএসএইচএন/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow