ঝিনাইদহে রেজাল্ট শিট জব্দের ঘটনায় প্রিজাইডিং অফিসার প্রত্যাহার
ঝিনাইদহ-৪ আসনের সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট উদ্ধার হওয়ার ঘটনায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ৫ নম্বর কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইংডিং অফিসার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরাকে প্রত্যাহার করা হয়েছে। ওই কেন্দ্রে নতুন প্রিজাইডিং অফিসার করা হয়েছে শহীদ নুর আলী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক সামছুজ্জামান খান।
What's Your Reaction?
