ঝুঁকিপূর্ণ স্থানে বসতে নিষেধ করায় টিটিইর ওপর চড়াও যাত্রীরা
ট্রেনের ঝুঁকিপূর্ণ স্থানে বসতে নিষেধ করায় ট্রেন টিকিট পরীক্ষকের (টিটিই) ওপর চড়াও হয়ে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন টানা ৪০ মিনিট আটকে রাখার ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ ৪০ মিনিট উভয়ের সঙ্গে কথা বলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্টেশনটিতে দুই মিনিটের বিরতির কথা থাকলেও টানা ৪০ মিনিট ট্রেনটি আটকে রাখেন ভ্রাম্যমাণ যাত্রীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। জামতৈল রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রাকিবুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঈদের ছুটিতে বাড়ি ফিরতে যাত্রীরা ট্রেনের ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান নেন। এতে টিটিই নিষেধ করায় কিছু যাত্রী যমুনা সেতুর পূর্বপাড় থেকেই তার ওপর চড়াও হন। এরপর জামতৈল স্টেশনে দুই মিনিট বিরতি দিলে তারা টিটিইকে প্রায় ৪০ মিনিট অবরুদ্ধ করে ফেলেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে
ট্রেনের ঝুঁকিপূর্ণ স্থানে বসতে নিষেধ করায় ট্রেন টিকিট পরীক্ষকের (টিটিই) ওপর চড়াও হয়ে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন টানা ৪০ মিনিট আটকে রাখার ঘটনা ঘটেছে।
সোমবার (২৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
ট্রেনটি ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ ৪০ মিনিট উভয়ের সঙ্গে কথা বলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্টেশনটিতে দুই মিনিটের বিরতির কথা থাকলেও টানা ৪০ মিনিট ট্রেনটি আটকে রাখেন ভ্রাম্যমাণ যাত্রীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
জামতৈল রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রাকিবুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঈদের ছুটিতে বাড়ি ফিরতে যাত্রীরা ট্রেনের ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান নেন। এতে টিটিই নিষেধ করায় কিছু যাত্রী যমুনা সেতুর পূর্বপাড় থেকেই তার ওপর চড়াও হন। এরপর জামতৈল স্টেশনে দুই মিনিট বিরতি দিলে তারা টিটিইকে প্রায় ৪০ মিনিট অবরুদ্ধ করে ফেলেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।
সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ঈদের ছুটিতে ট্রেনে যাত্রীর চাপ কয়েকগুণ বেড়েছে। সিল্কসিটি ট্রেনে আসনবিহীন যাত্রীদের যত্রতত্র বসতে নিষেধ করাকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ যাত্রী ও টিটিইর সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে রেলওয়ে পুলিশ, কামারখন্দ থানা পুলিশ ও স্থানীয় নেতারা আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করলে ট্রেনটি তার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
এম এ মালেক/এসআর/জেআইএম
What's Your Reaction?