ঝুলন্ত ব্রিজ এবং সমাধিসৌধ
ঝুলন্ত ব্রিজ একটি জীবনের কথাভাবতে ভাবতেআরেকটি জীবন স্পর্শ করি;একটি মরণের কথা লিখতে লিখতে অন্য কারো মরদেহউদ্ধার করতে এগিয়ে যাই;এক দল আরেক দল জাঁহাবাজ সৈনিক যুদ্ধের মহড়া দিতে দিতে গলায় ঝুলিয়ে রেখেছে শান্তির প্ল্যাকার্ড; মূলত জীবন সমাধিক্ষেত্রে যাওয়ার ঝুলন্ত ব্রিজ। **** সমাধিসৌধ পৃথিবীতে স্বস্তির জীবন খুঁজতে খুঁজতেযে নদীটি একপেশে সাঁতরাইযে উপত্যকায় লতা ভেঙে উঠেছিএবং চোখের আরণ্যক জল ফেলেছিমসজিদে মসজিদে, গির্জায় গির্জায়অথবা ভাগ্যমঞ্চে একটি সরল জীবনখুঁজতে খুঁজতে নিজের ভেতরে,নিজের রক্তে-মাংসে-শরীরেআবিষ্কার করেছি ঈশ্বরের গোপন কিতাব;কখনো সুখের নগরী খুঁজতে খুঁজতেসমুদ্র, নদী, জলের ভেতরে ভেসে ওঠে সমাধিসৌধ। এসইউ
ঝুলন্ত ব্রিজ
একটি জীবনের কথা
ভাবতে ভাবতে
আরেকটি জীবন স্পর্শ করি;
একটি মরণের কথা লিখতে লিখতে
অন্য কারো মরদেহ
উদ্ধার করতে এগিয়ে যাই;
এক দল
আরেক দল
জাঁহাবাজ সৈনিক
যুদ্ধের মহড়া দিতে দিতে
গলায় ঝুলিয়ে রেখেছে
শান্তির প্ল্যাকার্ড;
মূলত জীবন
সমাধিক্ষেত্রে যাওয়ার ঝুলন্ত ব্রিজ।
****
সমাধিসৌধ
পৃথিবীতে স্বস্তির জীবন খুঁজতে খুঁজতে
যে নদীটি একপেশে সাঁতরাই
যে উপত্যকায় লতা ভেঙে উঠেছি
এবং চোখের আরণ্যক জল ফেলেছি
মসজিদে মসজিদে, গির্জায় গির্জায়
অথবা ভাগ্যমঞ্চে একটি সরল জীবন
খুঁজতে খুঁজতে নিজের ভেতরে,
নিজের রক্তে-মাংসে-শরীরে
আবিষ্কার করেছি ঈশ্বরের গোপন কিতাব;
কখনো সুখের নগরী খুঁজতে খুঁজতে
সমুদ্র, নদী, জলের ভেতরে ভেসে ওঠে সমাধিসৌধ।
এসইউ
What's Your Reaction?