ঝড়ে যমুনায় যাত্রীবাহী নৌকাডুবি, নিখোঁজ ১

বগুড়ার ধুনটে ঝড়ের কবলে পড়ে যমুনা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় যমুনা নদীর ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, যমুনা নদীর চর থেকে দশজন শ্রমিক নিয়ে বানিয়াজান ঘাটের দিকে নৌকাটি যাচ্ছিল। এসময় ঝড় শুরু হলে নৌকাটি ডুবে যায়। পরে বানিয়াজান ঘাট থেকে ভাটির দিকে বরইতলি ঘাট এলাকা থেকে স্থানীয়রা ৯ জনকে উদ্ধার করে। কিন্তু নৌকায় থাকা আঙ্গুরি খাতুন (৫০) নামে এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে। এএইচ/এএসএম

ঝড়ে যমুনায় যাত্রীবাহী নৌকাডুবি, নিখোঁজ ১

বগুড়ার ধুনটে ঝড়ের কবলে পড়ে যমুনা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় যমুনা নদীর ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যমুনা নদীর চর থেকে দশজন শ্রমিক নিয়ে বানিয়াজান ঘাটের দিকে নৌকাটি যাচ্ছিল। এসময় ঝড় শুরু হলে নৌকাটি ডুবে যায়। পরে বানিয়াজান ঘাট থেকে ভাটির দিকে বরইতলি ঘাট এলাকা থেকে স্থানীয়রা ৯ জনকে উদ্ধার করে। কিন্তু নৌকায় থাকা আঙ্গুরি খাতুন (৫০) নামে এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।

এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow