টঙ্গীতে প্রবাসীদের ওপর হামলা ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ

গাজীপুরের টঙ্গীর পূর্ব থানাধীন এরশাদনগর এলাকায় প্রবাসীদের ওপর হামলাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আকস্মিক এই সহিংসতায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সোমবার (৬ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে এরশাদনগরের ৩ নম্বর ব্লকে সংঘর্ষের সূত্রপাত হয়।  স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে সোহাগ মিয়া ও অহিদুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ রবু ইসলাম রবো ও তার সহযোগীরা। এ ঘটনার পরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের তীব্রতায় আশপাশের মানুষ আতঙ্কে ঘর থেকে বের হতে পারেননি। বিশেষ করে নারী ও শিশুদের মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে থাকেন। আহতদের মধ্যে অহিদুল ইসলামের মা লাকি আক্তার ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সোহাগ মিয়া (২২) ও অহিদুল ইসলাম (২৪)-এর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জানা গেছে, অহিদুল ইসলাম কাতার প্রবাসী এবং মাত্র একদিন আগে দেশে ফিরেছেন

টঙ্গীতে প্রবাসীদের ওপর হামলা ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ

গাজীপুরের টঙ্গীর পূর্ব থানাধীন এরশাদনগর এলাকায় প্রবাসীদের ওপর হামলাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আকস্মিক এই সহিংসতায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে এরশাদনগরের ৩ নম্বর ব্লকে সংঘর্ষের সূত্রপাত হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে সোহাগ মিয়া ও অহিদুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ রবু ইসলাম রবো ও তার সহযোগীরা। এ ঘটনার পরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের তীব্রতায় আশপাশের মানুষ আতঙ্কে ঘর থেকে বের হতে পারেননি। বিশেষ করে নারী ও শিশুদের মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে থাকেন।

আহতদের মধ্যে অহিদুল ইসলামের মা লাকি আক্তার ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সোহাগ মিয়া (২২) ও অহিদুল ইসলাম (২৪)-এর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জানা গেছে, অহিদুল ইসলাম কাতার প্রবাসী এবং মাত্র একদিন আগে দেশে ফিরেছেন। অন্যদিকে সোহাগ মিয়াও সৌদি আরব প্রবাসী, যিনি প্রায় এক মাস আগে দেশে আসেন। দেশে ফেরার পর এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও দুঃখ বিরাজ করছে।

এ ঘটনায় দ্বিতীয় পক্ষের শাকিল নামের একজনও গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের দাবি, প্রায় এক বছর আগে সৃষ্ট বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

বর্তমানে পুরো এরশাদনগর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের দাবি, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow