টঙ্গীতে স্বর্ণের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত যুবক
গাজীপুরের টঙ্গীতে স্বর্ণের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় রুদ্র দত্ত (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে টঙ্গী বাজার এলাকার সালেহা সুপার মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুদ্র দত্ত টঙ্গী এলাকার গৌতম দত্তের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সালেহা সুপার মার্কেটের একটি স্বর্ণের দোকানে কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন রুদ্র দত্ত। পরে তাকে দ্রুত টঙ্গী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই ফরিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বর্ণের কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এদিকে বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
গাজীপুরের টঙ্গীতে স্বর্ণের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় রুদ্র দত্ত (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে টঙ্গী বাজার এলাকার সালেহা সুপার মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুদ্র দত্ত টঙ্গী এলাকার গৌতম দত্তের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সালেহা সুপার মার্কেটের একটি স্বর্ণের দোকানে কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন রুদ্র দত্ত। পরে তাকে দ্রুত টঙ্গী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই ফরিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বর্ণের কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
এদিকে বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
What's Your Reaction?