টরন্টোর সড়ক উৎসবে গোলাগুলি, নিহত ২

কানাডার টরন্টো শহরের জনপ্রিয় সড়ক উৎসবে গোলাগুলিতে অন্তত দুইজন নিহত এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) স্থানীয় সময় এ ঘটনা ঘটে। খবর সিবিএস নিউজের। টরন্টো পুলিশের উপপ্রধান ফ্র্যাংক বারেডো বলেন, এটি একক হামলাকারীর ঘটনা নয়; বরং কয়েকজনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। মিডটাউন টরন্টোতে অনুষ্ঠিত জনপ্রিয় লাতিন সাংস্কৃতিক উৎসব 'সালসা অন সেন্ট ক্লেয়ারে' গোলাগুলির ঘটনাটি ঘটে। প্রতিবছর আয়োজিত এই উৎসবে হাজারো মানুষ অংশ নেন। পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে ছয়জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। আহত চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা গুরুতর। পুলিশের ভাষ্য, কী কারণে গোলাগুলি শুরু হয়েছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রায় ১৩ হাজার মানুষ উৎসবে উপস্থিত ছিলেন। পুলিশ তিনটি পৃথক অপরাধস্থল চিহ্নিত করেছে। তবে কত রাউন্ড গুলি ছোড়া হয়েছে বা কতজন হামলায় জড়িত ছিল, তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত চলছে। ঘটনার পর অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক

টরন্টোর সড়ক উৎসবে গোলাগুলি, নিহত ২
কানাডার টরন্টো শহরের জনপ্রিয় সড়ক উৎসবে গোলাগুলিতে অন্তত দুইজন নিহত এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) স্থানীয় সময় এ ঘটনা ঘটে। খবর সিবিএস নিউজের। টরন্টো পুলিশের উপপ্রধান ফ্র্যাংক বারেডো বলেন, এটি একক হামলাকারীর ঘটনা নয়; বরং কয়েকজনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। মিডটাউন টরন্টোতে অনুষ্ঠিত জনপ্রিয় লাতিন সাংস্কৃতিক উৎসব 'সালসা অন সেন্ট ক্লেয়ারে' গোলাগুলির ঘটনাটি ঘটে। প্রতিবছর আয়োজিত এই উৎসবে হাজারো মানুষ অংশ নেন। পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে ছয়জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। আহত চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা গুরুতর। পুলিশের ভাষ্য, কী কারণে গোলাগুলি শুরু হয়েছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রায় ১৩ হাজার মানুষ উৎসবে উপস্থিত ছিলেন। পুলিশ তিনটি পৃথক অপরাধস্থল চিহ্নিত করেছে। তবে কত রাউন্ড গুলি ছোড়া হয়েছে বা কতজন হামলায় জড়িত ছিল, তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত চলছে। ঘটনার পর অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করে জানান, এই অর্থহীন সহিংসতায় তিনি মর্মাহত। দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow