টসে হেরে ব্যাটিংয়ে নামছে ধূমকেতু
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। বিশ্বকাপের বিকল্প হিসেবে পরিচিত এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পেয়েছে ধুমকেতু। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় ম্যাচে আজ আবারও মাঠে নামছে তারা। লিটন দাসের নেতৃত্বে ধূমকেতু একাদশের বিপক্ষে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচে দুরন্ত একাদশকে হারিয়ে দারুণ শুরু পেয়েছে ধূমকেতু একাদশ। অন্যদিকে দুর্বারের প্রথম ম্যাচ এটিই। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ দল। ফলে সেই ফাঁকা সময়ে ছোট্ট ৫ দিনের একটি টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। সেই টুর্নামেন্টের নামই অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। টুর্নামেন্টের প্রথম দিন জাতীয় দলের আদলে গড়া ধূমকেতু একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল দুরন্ত একাদশ। সেই ম্যাচে ৬ উইকেটে জিতেছিল ধূমকেতু। এবার দ্বিতীয় ম্যাচে ধূমকেতুর প্রতিপক্ষ দুর্বার একাদশ। জিতলেই ফাইনালে চলে যাবে ধূমকেতু, হেরে গেলেও সুযোগ থাকবে। অন্যদিকে দুর্বারের জন্য টুর্নামেন্টে এটিই প্রথম ম্যাচ। একনজরে ২ দলের একাদশ : ধূমকেতু একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাস
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। বিশ্বকাপের বিকল্প হিসেবে পরিচিত এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পেয়েছে ধুমকেতু। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় ম্যাচে আজ আবারও মাঠে নামছে তারা।
লিটন দাসের নেতৃত্বে ধূমকেতু একাদশের বিপক্ষে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচে দুরন্ত একাদশকে হারিয়ে দারুণ শুরু পেয়েছে ধূমকেতু একাদশ। অন্যদিকে দুর্বারের প্রথম ম্যাচ এটিই।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ দল। ফলে সেই ফাঁকা সময়ে ছোট্ট ৫ দিনের একটি টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। সেই টুর্নামেন্টের নামই অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। টুর্নামেন্টের প্রথম দিন জাতীয় দলের আদলে গড়া ধূমকেতু একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল দুরন্ত একাদশ। সেই ম্যাচে ৬ উইকেটে জিতেছিল ধূমকেতু। এবার দ্বিতীয় ম্যাচে ধূমকেতুর প্রতিপক্ষ দুর্বার একাদশ।
জিতলেই ফাইনালে চলে যাবে ধূমকেতু, হেরে গেলেও সুযোগ থাকবে। অন্যদিকে দুর্বারের জন্য টুর্নামেন্টে এটিই প্রথম ম্যাচ।
একনজরে ২ দলের একাদশ :
ধূমকেতু একাদশ :
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
দুর্বার একাদশ :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ।
What's Your Reaction?