টাকার জন্য হামলা, বাকপ্রতিবন্ধী সেই ববি আর নেই

নরসিংদীর রায়পুরায় মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলা ও লুটের শিকার বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (৭০) মারা গেছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত ১টা ১৫ মিনিটে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তাঁর মৃত্যু হয়। নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশানারা কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল ৯টার দিকে পুলিশের মাধ্যমে ববি বেগমের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে আনা হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুলাই গভীর রাতে একদল দুর্বৃত্ত মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে ববি বেগমের ওপর নির্মম হামলা চালায়। এসময় তাকে মারধর করে দীর্ঘদিনের কষ্টার্জিত ও সঞ্চিত প্রায় ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্টেশনের কর্মীরা তাঁকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর কিছুটা সুস্থ থাকলেও মঙ্গলবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হ

টাকার জন্য হামলা, বাকপ্রতিবন্ধী সেই ববি আর নেই

নরসিংদীর রায়পুরায় মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলা ও লুটের শিকার বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (৭০) মারা গেছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত ১টা ১৫ মিনিটে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তাঁর মৃত্যু হয়।

নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশানারা কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল ৯টার দিকে পুলিশের মাধ্যমে ববি বেগমের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে আনা হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুলাই গভীর রাতে একদল দুর্বৃত্ত মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে ববি বেগমের ওপর নির্মম হামলা চালায়। এসময় তাকে মারধর করে দীর্ঘদিনের কষ্টার্জিত ও সঞ্চিত প্রায় ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্টেশনের কর্মীরা তাঁকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর কিছুটা সুস্থ থাকলেও মঙ্গলবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

জানা গেছে, প্রায় দুই যুগ আগে কোনো এক দুপুরে একটি ট্রেন থেকে মেথিকান্দা রেলস্টেশনে নেমেছিলেন বাকপ্রতিবন্ধী ববি বেগম। এরপর আর কোথাও যাননি। স্টেশনই হয়ে ওঠে তার স্থায়ী আশ্রয়। বিনা বেতনে প্লাটফর্ম ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করেই কাটিয়ে দেন জীবনের দীর্ঘ সময়।

বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়লেও মানবিক বিবেচনায় স্টেশন কর্তৃপক্ষ তাকে একটি পরিত্যক্ত কক্ষে থাকার ব্যবস্থা করে দেয়। স্টেশনের আশপাশের মানুষ এবং যাত্রীরা তাকে খাবার ও সামান্য আর্থিক সহায়তা দিতেন। সেই অর্থের বেশির ভাগ তিনি খরচ না করে ২০ থেকে ২৫ বছর ধরে জমিয়ে রেখেছিলেন। আর সেই সঞ্চিত টাকার লোভেই দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে টাকা লুট করে নেয় বলে স্থানীয়দের ধারণা।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। প্রশাসন, পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তার পাশে দাঁড়ায়। তবে শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানেন এ অসহায় নারী।

ববি বেগমের মৃত্যুর খবরে গভীর রাতে রায়পুরাজুড়ে শোকের ছায়া নেমে আসে। ঘরবাড়ি ও স্বজনহীন এ নারীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মহলে শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে। রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সঞ্জিত সাহা/কেজে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow