টাকার বিনিময়ে মমতাজের প্রচারে ছিলাম, আমি নৌকার দালাল না : রবি চৌধুরী

‘আমাকে দালাল বানাবেন না, আমি দালাল না’- কথাটি সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে ঢাকা-১৭ আসনে ভোট চাইতে গিয়ে গণমাধ্যমের সামনে বলেন সংগীতশিল্পী রবি চৌধুরী। এই আসনে প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার জন্য ভোট চাইতে এদিন পুলিশ প্লাজা থেকে গুলশান গার্ডেন ও এর আশপাশের এলাকায় গণসংযোগ করেন দলটির সমর্থক শিল্পীদের একটি অংশ। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রিনা খান, সংগীতশিল্পী মনির খান, চিত্রনায়িকা সামসুন নাহার সিমলা, অভিনেতা শাহেদ শরীফ খানসহ আরও কয়েকজন। বিএনপিপন্থি শিল্পীরা প্রচারণায় গিয়ে সাধারণ পথচারী, রিকশাচালক থেকে শুরু করে স্থানীয়দের কাছে তারা দলটির জন্য দোয়া ও ভোট চান।আরও পড়ুননৌকার প্রার্থী নায়িকা শিমলা এখন ধানের শীষের প্রচারে, ট্রলের বন্যাস্ত্রী মৌসুমী ছিলেন নৌকার প্রার্থী, ওমর সানি ধানের শীষে এ সময় অনেকের সঙ্গে কুশল বিনিময় করে বিএনপি চেয়ারম্যানকে জয়যুক্ত করার জন্যও অনুরোধ করেন তারা। প্রচারণার এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিল্পীরা। ভোট নিয়ে দলটির প্রতিশ্রুতিও তুলে ধরেন মনির খান ও রিনা খানরা।তারেক রহমানের জন্য ধানের শীষে ভোট চান রবি

টাকার বিনিময়ে মমতাজের প্রচারে ছিলাম, আমি নৌকার দালাল না : রবি চৌধুরী

‘আমাকে দালাল বানাবেন না, আমি দালাল না’- কথাটি সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে ঢাকা-১৭ আসনে ভোট চাইতে গিয়ে গণমাধ্যমের সামনে বলেন সংগীতশিল্পী রবি চৌধুরী। এই আসনে প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার জন্য ভোট চাইতে এদিন পুলিশ প্লাজা থেকে গুলশান গার্ডেন ও এর আশপাশের এলাকায় গণসংযোগ করেন দলটির সমর্থক শিল্পীদের একটি অংশ।

সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রিনা খান, সংগীতশিল্পী মনির খান, চিত্রনায়িকা সামসুন নাহার সিমলা, অভিনেতা শাহেদ শরীফ খানসহ আরও কয়েকজন। বিএনপিপন্থি শিল্পীরা প্রচারণায় গিয়ে সাধারণ পথচারী, রিকশাচালক থেকে শুরু করে স্থানীয়দের কাছে তারা দলটির জন্য দোয়া ও ভোট চান।

আরও পড়ুন
নৌকার প্রার্থী নায়িকা শিমলা এখন ধানের শীষের প্রচারে, ট্রলের বন্যা
স্ত্রী মৌসুমী ছিলেন নৌকার প্রার্থী, ওমর সানি ধানের শীষে

এ সময় অনেকের সঙ্গে কুশল বিনিময় করে বিএনপি চেয়ারম্যানকে জয়যুক্ত করার জন্যও অনুরোধ করেন তারা। প্রচারণার এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিল্পীরা। ভোট নিয়ে দলটির প্রতিশ্রুতিও তুলে ধরেন মনির খান ও রিনা খানরা।


তারেক রহমানের জন্য ধানের শীষে ভোট চান রবি চৌধুরী ও মনির খান

এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে অনেকটা আক্ষেপ নিয়ে সংগীতশিল্পী রবি চৌধুরী বলেন, ‘এখন ফেসবুক তো গরম হয়ে গেছে। সম্প্রতি আমি এবং মনির খান ঠাকুরগাঁও জেলায় বিএনপির জন্য ভোট চাইতে গিয়েছিলাম। সেখানে অনেকেই প্রশ্ন তোলে আমাকে নিয়ে যে, আমি নৌকার জন্য ভোট চেয়েছিলাম।’

এরপর রবি বলেন, ‘আমাকে দালাল বানাবেন না, আমি দালাল না। আমি কি কাজ করি, আমার এলাকায় গিয়ে দেখেন। গায়িকা মমতাজ আমাকে দাওয়াত দিয়েছিল। সে আমার সহশিল্পী। তারপরও টাকার বিনিময়ে তার অনুরোধে তার মার্কার জন্য আমি ভোট চেয়েছি। এখানে আমি কারও দালালি করিনি। আমি গান গাইতে গিয়েছি। যেখানে টাকা দেবে সেখানেই গান গাইব, সেটা যেই হোক।’


তারেক রহমানের জন্য ধানের শীষে ভোট চান শিল্পীরা। ছিলেন রবি চৌধুরীও

এরপর তার সঙ্গে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের যে সম্পর্ক তা নিয়েও ব্যাখ্যা করেন এই শিল্পী। তিনি উপস্থিত সাংবাদিকদের স্পষ্ট করেন, একজন শিল্পী যে কারোর জন্য গান গাইতে পারেন, কারণ এটি তার পেশা। সে জন্যই হত্যা মামলার আসামি মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর ও হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের হয়ে নৌকা মার্কায় ভোট চেয়েছেন তিনি।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow