টাঙ্গাইলের ৮ আসনে ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৭ জন প্রার্থীর মধ্যে ২৭ জন তাদের জামানত হারিয়েছেন। নির্বাচনের ঘোষিত ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, এই ২৭ প্রার্থীর কেউই তাদের নিজ নিজ আসনে প্রদত্ত মোট ভোটের ন্যূনতম এক-অষ্টমাংশ (১২.৫ শতাংশ) ভোট পাননি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক ঘোষিত ফলাফল থেকে এই পরিসংখ্যান নিশ্চিত হওয়া গেছে। ঘোষিত ফলাফলে দেখা গেছে, টাঙ্গাইল-১ আসনে ৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- জাতীয় পার্টির প্রার্থী মুহাম্মদ ইলিয়াস হোসেন, ইসলামী আন্দোলনের প্রার্থী হারুন অর রশীদ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী ও আসাদুল ইসলাম। তবে এ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী প্রতীক পাওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ান। টাঙ্গাইল-২ আসনে ২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনোয়ার হোসেন সাগর ও জাতীয় পার্টির প্রার্থী হুমায়ুন কবীর তালুকদার। টাঙ্গাইল-৩ আসনে ২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও ইসলামী আন্দোলন

টাঙ্গাইলের ৮ আসনে ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৭ জন প্রার্থীর মধ্যে ২৭ জন তাদের জামানত হারিয়েছেন। নির্বাচনের ঘোষিত ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, এই ২৭ প্রার্থীর কেউই তাদের নিজ নিজ আসনে প্রদত্ত মোট ভোটের ন্যূনতম এক-অষ্টমাংশ (১২.৫ শতাংশ) ভোট পাননি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক ঘোষিত ফলাফল থেকে এই পরিসংখ্যান নিশ্চিত হওয়া গেছে।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, টাঙ্গাইল-১ আসনে ৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- জাতীয় পার্টির প্রার্থী মুহাম্মদ ইলিয়াস হোসেন, ইসলামী আন্দোলনের প্রার্থী হারুন অর রশীদ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী ও আসাদুল ইসলাম। তবে এ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী প্রতীক পাওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ান।

টাঙ্গাইল-২ আসনে ২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনোয়ার হোসেন সাগর ও জাতীয় পার্টির প্রার্থী হুমায়ুন কবীর তালুকদার।

টাঙ্গাইল-৩ আসনে ২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রেজাউল করিম।

টাঙ্গাইল-৪ আসনে ৩ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত আলী, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম মিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন।

টাঙ্গাইল-৫ আসনে সবচেয়ে বেশি ৭ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। তাদের মধ্যে জাতীয় পার্টির মোজাম্মেল হক, গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম এবং গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তার রয়েছেন।

টাঙ্গাইল-৬ আসনে জাতীয় পার্টি (জেপি) ও ইসলামী আন্দোলনসহ ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া টাঙ্গাইল-৭ আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির তোফাজ্জল হোসেন এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে জাতীয় পার্টির নাজমুল হাসানসহ ৩ জন জামানত হারিয়েছেন।

আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow